Last Update : November 13, 2024
ঋতুচর্যা শ্লোক অর্থ শব্দার্থ প্রশ্ন উত্তর : ঋষি চরক রচিত ‘ঋতুচর্যা’ রচনার শ্লোক আলোচনা ও প্রশ্ন আলোচনা।
ঋতুচর্যা শ্লোক অর্থ শব্দার্থ প্রশ্ন উত্তর, Class 11 2nd Semester
রচয়িতা – মহর্ষি অগ্নিবেশ
সংস্কর্তা – মহর্ষি চরক
উৎস – চরকসংহিতা (খ্রি. পূ. ২য় শতক)
আয়ুর্বেদ = আয়ুঃ + বেদ [যে শাস্ত্র মানুষের আয়ু সুনিশ্চিত করে]
চরকসংহিতা ➡️ আটটি স্থান + ১২০টি অধ্যায় ➡️ সূত্রস্থান (ষষ্ঠ অধ্যায় অংশ)
- প্রতিদিনের সু-অভ্যাসের মাধ্যমে এবং প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে মানুষের আরোগ্য লাভের উপায় বর্ণিত হয়েছে এই ‘চরকসংহিতা’ নামক আয়ুর্বেদ শাস্ত্রে।
- প্রতিটি ঋতু অনুযায়ী মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত এবং দীর্ঘজীবন লাভ করতে গেলে ঋতু অনুযায়ী কেমন খাবার গ্রহণ করতে হবে আর কোন খাবারই বা বর্জন করা দরকার — তা ‘ঋতুচর্যা’ পাঠ্যাংশে বর্ণিত হয়েছে।
৬টি ঋতু : হেমন্ত ⏩ শিশির ⏩ বসন্ত ⏩ গ্রীষ্ম ⏩ বর্ষা ⏩ শরৎ
আলোচিত টপিক
শ্লোক আলোচনা
হেমন্ত
শ্লোক ১
গোরসান্-ইক্ষুবিকৃতীঃ-বসাং তৈলং নব-ওদনম্।
হেমন্তে-অভ্যাসতঃ-তোয়ম্-উষ্ণং চ-আয়ুঃ-ন হীয়তে।।
শ্লোকার্থ = হেমন্তকালে গোরুর দুধ, আখের গুড়-চিনি, ঘি, তেলজাতীয় খাবার, নতুন চালের ভাত এবং উষ্ণ জল পান করার অভ্যাস যাদের আছে তাদের আয়ু কম হয় না।
শব্দার্থ = গোরসান্ = গোরুর দুধ; ইক্ষুবিকৃতীঃ = আখের গুড়, চিনি; বসাম্ = ঘি; নব = নতুন; ওদনম্ = চাল/ভাত; তোয়ম্ = জল; হীয়তে = কম হওয়া, হীন হওয়া; উষ্ণং = গরম।
শ্লোক ২
বর্জয়েৎ-অন্নপানানি বাতলানি লঘূনি চ।
প্রবাতং প্রমিত-আহারম্ উদমন্থং হিমাগমে।।
শ্লোকার্থ = শীতের আগমনে এইসব বর্জন করা উচিত যথা — বায়ু-কফ উৎপাদনকারী হালকা খাদ্য-পানীয়, তীব্র বায়ু বা তাজা হাওয়া, অল্প আহার, ছাতুর শরবত ইত্যাদি।
শব্দার্থ = বর্জয়েৎ = বর্জন করা উচিত; অন্নপানানি = খাদ্যপানীয়; বাতলানি = বায়ু-কফ উতপন্নকারী; প্রবাতং = তীব্র বায়ু বা তাজা হাওয়া; প্রমিত-আহারম্ = অল্প আহার; উদমন্থং = ছাতুর শরবত; হিমাগমে = হিমের আগমনে; হিম = শীত।
শিশির
শ্লোক ৩
হেমন্তশিশিরৌ তুল্যৌ শিশিরে-অল্পং বিশেষণম্।
রৌক্ষম্-আদানজম্ শীতং মেঘমারুতবর্ষজম্।।
শ্লোকার্থ = হেমন্ত ও শীতকাল তুলনীয় হলেও শীত ঋতুর কিছু বিশিষ্টতা আছে। আদানকাল অর্থাৎ উত্তরায়ণের ফলে যে রুক্ষতা এবং মেঘ-ঝড়-বৃষ্টির কারণে যে শীত পড়ে তা হেমন্তের তুলনায় বেশি হয়।
শব্দার্থ = শিশির = শীতকাল; তুল্যৌ = তুলনীয়; বিশেষণম্ = পার্থক্য, বিশিষ্টতা; রৌক্ষ্যম্ = রুক্ষতা, শুষ্কতা; আদানজম্ = উত্তরায়ণ কাল; মারুত = বায়ু; বর্ষজম্ = বর্ষা থেকে উৎপন্ন।
শ্লোক ৪
তস্মাৎ-হৈমন্তিকঃ সর্বঃ শিশিরে বিধিঃ-ইষ্যতে।
নিবাতম্-উষ্ণং ত্বধিকং শিশিরে গৃহম্-আশ্রয়েৎ।।
শ্লোকার্থ = তাই হেমন্তকালের সমস্ত নিয়ম শীতকালেও পালনীয়। কিন্তু শীতকালে অধিক উষ্ণ ও বায়ুশূন্য ঘরে আশ্রয় নেওয়া উচিত।
শব্দার্থ = তস্মাৎ = তাই, সুতরাং; সর্বঃ = সমস্ত; বিধিঃ = নিয়মকানুন; ইষ্যতে = পালনীয়; নিবাতম্ = বায়ুশূন্য; আশ্রয়েৎ = আশ্রয় নেওয়া উচিত।
শ্লোক ৫
কটুতিক্তকষায়াণি বাতলানি লঘূনি চ।
বর্জয়েৎ-অন্নপানানি শিশিরে শীতলানি চ।।
শ্লোকার্থ = শীতকালে ঝাল, তেতো, কষাটে খাবার এবং বায়ু-কফ উৎপন্নকারী হালকা ও ঠান্ডা খাদ্যপানীয় বর্জন করা উচিত।
শব্দার্থ = কটু = ঝাল; তিক্ত = তেতো; কষা = কষাটে; বাতলানি = বায়ু-কফ উৎপন্নকারী; বর্জয়েৎ = বর্জন করা উচিত; অন্নপানানি = খাদ্যপানীয়; শীতলানি = ঠান্ডা।
| ঋতু | বর্জনীয় | গ্রহণীয় |
| হেমন্ত | বায়ু-কফ উৎপন্নকারী হালকা অর্থাৎ সহজপাচ্য খাদ্য-পানীয়, তাজা হাওয়া, প্রমিত বা কম খাবার, ছাতুর শরবত বর্জনীয়। | দুধ, গুড়-চিনি, ঘি, তেল, নতুন চালের ভাত, উষ্ণ জল গ্রহণীয়। |
| শিশির | ঝাল, তেতো ও কষাটে খাবার এবং বায়ু-কফ উৎপন্নকারী হালকা ও ঠান্ডা খাদ্যপানীয় বর্জনীয়। | দুধ, গুড়-চিনি, ঘি, তেল, নতুন চালের ভাত, উষ্ণ জল প্রভৃতি খাদ্যপানীয় এবং অধিক গরম ও বায়ুশূন্য ঘরে আশ্রয় গ্রহণীয়। |
| বসন্ত | গুরু-টকজাতীয়-তেলযুক্ত-মিষ্টি খাবার এবং দিবা-নিদ্রা বর্জনীয়। | হজমে বাধাদানকারী শরীরের কফ কমাতে বমন ইত্যাদি করাতে হবে। |
| গ্রীষ্ম | লবণযুক্ত-টকজাতীয়-ঝাল-গরম খাবার এবং ব্যায়াম বর্জনীয়। | সুমিষ্ট-ঠান্ডা তরল জাতীয় খাদ্যপানীয়, ঘি, দুধ এবং শালি ধানের ভাত গ্রহণীয়। |
| বর্ষা | টকজাতীয়, লবণাক্ত ও তেলজাতীয় খাবার গ্রহণীয়। | |
| শরৎ | মিষ্টি, হালকা, ঠান্ডা, তেতো এবং পিত্তপ্রশমনকারী খাদ্যপানীয় সঠিক মাত্রায় ভোজন জরুরি। পরিষ্কার বস্ত্র পরিধান, মাল্যধারণ সৌন্দর্য বৃদ্ধি করে। |
প্রশ্নাবলি (২ নম্বরের)
- ঋতুচর্যায়াঃ উৎসস্থানং কিম্? কঃ অস্য গ্রন্থস্য প্রণেতা?
- কতি ঋতবঃ সন্তি? কানি তেষাং নামানি?
- চরকঃ কঃ আসীৎ? চরকসংহিতায়াঃ কতি স্থানানি সন্তি?
- ঋতুচর্যায়াং কা আলোচনা বিদ্যতে?
- হেমন্তে কীদৃশেন আহারেণ আয়ুঃ ন হীয়তে?
- হিমাগমে কীদৃশানি অন্নপানানি বর্জয়েৎ? অথবা, হেমন্তে কিম্ অভ্যাসম্ অনুচিতম্?
- শিশিরঃ কেন ঋতুনা সহ তুল্যঃ ইতি উচ্যতে? ঋতুচর্যানুসারেণ অয়ম্ ঋতুঃ কততমঃ ঋতুঃ?
- শিশিরে কীদৃশং খাদ্যগ্রহনম্ উচিতম্?
- শিশিরঋতৌ কীদৃশং গৃহম্ আশ্রয়েৎ?
- হেমন্তশিশিরৌ কিং ভেদং দৃশ্যতে?
- শিশিরে কীদৃশং খাদ্যদ্রব্যং বর্জয়েৎ?
- কস্মিন্ ঋতৌ নিবাতম্ উষ্ণম্ গৃহম্ আশ্রয়েৎ? ‘নিবাতম্’ ইতি অস্য প্রতিশব্দং লিখত।
- কস্য ঋতোঃ আলোচনা-প্রসঙ্গে ‘আদানজম্’ ইতি উক্তম্? কানি ঋতবঃ আদানজম্ ইতি উচ্যতে?
- ‘নিবাতম্’ পদস্য অনুলোম বিলোম চ পদং লিখত।
- বসন্তে কায়াগ্নিং কঃ বাধতে? ততঃ কিম্ পরিলক্ষ্যতে?
- বহূন্ রোগান্ কদা প্রকুরুতে?
- বসন্তঋতৌ কঃ কিং বাধতে?
- শিশিরঋতোঃ পরং কঃ ঋতু আগচ্ছতি? তস্মিন্ ঋতৌ কানি কর্মণি কারয়েৎ?
- বসন্তে কস্য রোগস্য উল্লেখঃ দৃশ্যতে? অস্য রোগস্য প্রতিকারং কিম্?
- দিবাস্বপ্নং কদা বর্জয়েৎ? অস্মিন্ সময়ে কীদৃশম্ অন্নপানং বর্জয়েৎ?
- গ্রীষ্মে রবিঃ কিং পেপীয়তে? তদা কীদৃশম্ অন্নপানং হিতকরং ভবতি?
- গ্রীষ্মঋতৌ কিং কিং খাদনীয়ম্?
- গ্রীষ্মে কঃ ন সীদতি?
- কস্মিন্ ঋতৌ কথং কথং চ পবনাদয়ঃ কুপ্যন্তি?
- অগ্নিবলং কদা ক্ষীণঃ ভবতি? অগ্নিবলে ক্ষীণে কে কুপ্যন্তি?
- বর্ষাসু কীদৃশম্ অন্নপানং ভোক্তব্যম্?
- কস্মিন্ ঋতৌ পিত্তং কুপ্যতি? অস্য ঋতোঃ বৈশিষ্ট্যম্ লিখতু।
- শরদি প্রায়ঃ কঃ কিমর্থং কুপ্যতি?
- শরৎ-ঋতৌ পিত্তপ্রশমনায় কিং কিম্ অন্নপানং কুর্যাৎ?
- ‘বমনাদীনি’ কর্মাণি কদা কারয়েৎ? কিমর্থং চ কারয়েৎ?
- গ্রীষ্মে রবিঃ কস্য স্নেহং পেপীয়তে? ‘পেপীয়তে’ পদস্য অর্থং বঙ্গভাষায়াং লিখত।
- শরদি কীদৃশানি বাসাংসি ধারণীয়ানি?
- শরদি কিং কিং প্রশস্যন্তে?
- বঙ্গভাষায়াম্ অর্থং লিখত—
- সন্ধিবিচ্ছেদং কুরুত— নবৌদনম্ . কায়াগ্নিম্ . গুর্বম্লস্নিগ্ধমধুরম্ . স্নিগ্ধমন্নপানম্ . সশাল্যন্নম্ . লবণাম্লকটূষ্ণানি . পাকাদম্লজ্জলস্য . বর্ষাস্বগ্নিবলে . বর্ষাশীতোচিতাঙ্গানাম্ . সহসৈবার্করশ্মিভিঃ . তথান্নপানম্ . চেন্দুরশ্ময়ঃ . ত্বধিকম্ . তপ্তানামাচিতম্ . বর্ষাস্বনিলশান্তয়ে . ময়ূখৈর্জগতঃ . গৃহমাশ্রয়েৎ .
রচনাধর্মী প্রশ্ন (৫ নম্বরের)
- ‘ঋতুচর্যা’ পাঠ্যাংশের বিষয়বস্তু আলোচনা করো।
- বিভিন্ন ঋতুতে আমাদের কী কী বর্জন করে চলা উচিত, তা ‘ঋতুচর্যা’ অনুসরণ করে লেখো।
- বিভিন্ন ঋতুতে আমাদের কী কী গ্রহণ করতে হবে (খাদ্যাভ্যাস) এবং মেনে চলতে হবে, তা ‘ঋতুচর্যা’ অনুসরণ করে লেখো।
- পাঠ্য রচনা অবলম্বনে হেমন্ত ঋতু সম্বন্ধে লেখো।
- পাঠ্য রচনা অবলম্বনে হেমন্ত ঋতু সম্বন্ধে লেখো।
- পাঠ্য রচনা অবলম্বনে শিশির ঋতু সম্বন্ধে লেখো।
- পাঠ্য রচনা অবলম্বনে বসন্ত ঋতু সম্বন্ধে লেখো।
- পাঠ্য রচনা অবলম্বনে গ্রীষ্ম ঋতু সম্বন্ধে লেখো।
- পাঠ্য রচনা অবলম্বনে শরৎ ঋতু সম্বন্ধে লেখো।
চলবে…