ঋতুচর্যা শ্লোক অর্থ শব্দার্থ প্রশ্ন উত্তর, Class 11 2nd Semester

Last Update : November 13, 2024

ঋতুচর্যা শ্লোক অর্থ শব্দার্থ প্রশ্ন উত্তর : ঋষি চরক রচিত ‘ঋতুচর্যা’ রচনার শ্লোক আলোচনা ও প্রশ্ন আলোচনা।

ঋতুচর্যা শ্লোক অর্থ শব্দার্থ প্রশ্ন উত্তর, Class 11 2nd Semester


রচয়িতা – মহর্ষি অগ্নিবেশ

সংস্কর্তা – মহর্ষি চরক

উৎস – চরকসংহিতা (খ্রি. পূ. ২য় শতক)

আয়ুর্বেদ = আয়ুঃ + বেদ [যে শাস্ত্র মানুষের আয়ু সুনিশ্চিত করে]

চরকসংহিতা ➡️ আটটি স্থান + ১২০টি অধ্যায় ➡️ সূত্রস্থান (ষষ্ঠ অধ্যায় অংশ)

  • প্রতিদিনের সু-অভ্যাসের মাধ্যমে এবং প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে মানুষের আরোগ্য লাভের উপায় বর্ণিত হয়েছে এই ‘চরকসংহিতা’ নামক আয়ুর্বেদ শাস্ত্রে।
  • প্রতিটি ঋতু অনুযায়ী মানুষের জীবনযাত্রা কেমন হওয়া উচিত এবং দীর্ঘজীবন লাভ করতে গেলে ঋতু অনুযায়ী কেমন খাবার গ্রহণ করতে হবে আর কোন খাবারই বা বর্জন করা দরকার — তা ‘ঋতুচর্যা’ পাঠ্যাংশে বর্ণিত হয়েছে।

৬টি ঋতু : হেমন্ত  ⏩  শিশির ⏩  বসন্ত  ⏩  গ্রীষ্ম  ⏩  বর্ষা  ⏩  শরৎ


শ্লোক আলোচনা

হেমন্ত

শ্লোক ১

গোরসান্‌-ইক্ষুবিকৃতীঃ-বসাং তৈলং নব-ওদনম্‌।

হেমন্তে-অভ্যাসতঃ-তোয়ম্‌-উষ্ণং চ-আয়ুঃ-ন হীয়তে।।

শ্লোকার্থ = হেমন্তকালে গোরুর দুধ, আখের গুড়-চিনি, ঘি, তেলজাতীয় খাবার, নতুন চালের ভাত এবং উষ্ণ জল পান করার অভ্যাস যাদের আছে তাদের আয়ু কম হয় না।

শব্দার্থ = গোরসান্‌ = গোরুর দুধ; ইক্ষুবিকৃতীঃ = আখের গুড়, চিনি; বসাম্‌ = ঘি; নব = নতুন; ওদনম্‌ = চাল/ভাত; তোয়ম্‌ = জল; হীয়তে = কম হওয়া, হীন হওয়া; উষ্ণং = গরম।

শ্লোক ২

বর্জয়েৎ-অন্নপানানি বাতলানি লঘূনি চ।

আরো পড়ুন :  উপমন্যুকথা, সারাংশ, সরলার্থ, সরল উচ্চারণ, শব্দার্থ

প্রবাতং প্রমিত-আহারম্‌ উদমন্থং হিমাগমে।।

শ্লোকার্থ = শীতের আগমনে এইসব বর্জন করা উচিত যথা — বায়ু-কফ উৎপাদনকারী হালকা খাদ্য-পানীয়, তীব্র বায়ু বা তাজা হাওয়া, অল্প আহার, ছাতুর শরবত ইত্যাদি।

শব্দার্থ = বর্জয়েৎ = বর্জন করা উচিত; অন্নপানানি = খাদ্যপানীয়; বাতলানি = বায়ু-কফ উতপন্নকারী; প্রবাতং = তীব্র বায়ু বা তাজা হাওয়া; প্রমিত-আহারম্‌ = অল্প আহার; উদমন্থং = ছাতুর শরবত; হিমাগমে = হিমের আগমনে; হিম = শীত।

শিশির

শ্লোক ৩

হেমন্তশিশিরৌ তুল্যৌ শিশিরে-অল্পং বিশেষণম্‌।

রৌক্ষম্‌-আদানজম্‌ শীতং মেঘমারুতবর্ষজম্‌।।

শ্লোকার্থ = হেমন্ত ও শীতকাল তুলনীয় হলেও শীত ঋতুর কিছু বিশিষ্টতা আছে। আদানকাল অর্থাৎ উত্তরায়ণের ফলে যে রুক্ষতা এবং মেঘ-ঝড়-বৃষ্টির কারণে যে শীত পড়ে তা হেমন্তের তুলনায় বেশি হয়।

শব্দার্থ = শিশির = শীতকাল; তুল্যৌ = তুলনীয়; বিশেষণম্‌ = পার্থক্য, বিশিষ্টতা; রৌক্ষ্যম্‌ = রুক্ষতা, শুষ্কতা; আদানজম্‌ = উত্তরায়ণ কাল; মারুত = বায়ু; বর্ষজম্‌ = বর্ষা থেকে উৎপন্ন।

শ্লোক ৪

 তস্মাৎ-হৈমন্তিকঃ সর্বঃ শিশিরে বিধিঃ-ইষ্যতে।

নিবাতম্‌-উষ্ণং ত্বধিকং শিশিরে গৃহম্‌-আশ্রয়েৎ।।

শ্লোকার্থ = তাই হেমন্তকালের সমস্ত নিয়ম শীতকালেও পালনীয়। কিন্তু শীতকালে অধিক উষ্ণ ও বায়ুশূন্য ঘরে আশ্রয় নেওয়া উচিত।

শব্দার্থ = তস্মাৎ = তাই, সুতরাং; সর্বঃ = সমস্ত; বিধিঃ = নিয়মকানুন; ইষ্যতে = পালনীয়; নিবাতম্‌ = বায়ুশূন্য; আশ্রয়েৎ = আশ্রয় নেওয়া উচিত।

শ্লোক ৫

কটুতিক্তকষায়াণি বাতলানি লঘূনি চ।

বর্জয়েৎ-অন্নপানানি শিশিরে শীতলানি চ।।

শ্লোকার্থ = শীতকালে ঝাল, তেতো, কষাটে খাবার এবং বায়ু-কফ উৎপন্নকারী হালকা ও ঠান্ডা খাদ্যপানীয় বর্জন করা উচিত।

শব্দার্থ = কটু = ঝাল; তিক্ত = তেতো; কষা = কষাটে; বাতলানি = বায়ু-কফ উৎপন্নকারী; বর্জয়েৎ = বর্জন করা উচিত; অন্নপানানি = খাদ্যপানীয়; শীতলানি = ঠান্ডা।

আরো পড়ুন :  মানুষের খাদ্য প্রশ্ন উত্তর আলোচনা, Class 7 Science

প্রশ্নাবলি (২ নম্বরের)

  1. ঋতুচর্যায়াঃ উৎসস্থানং কিম্‌? কঃ অস্য গ্রন্থস্য প্রণেতা?
  2. কতি ঋতবঃ সন্তি? কানি তেষাং নামানি?
  3. চরকঃ কঃ আসীৎ? চরকসংহিতায়াঃ কতি স্থানানি সন্তি?
  4. ঋতুচর্যায়াং কা আলোচনা বিদ্যতে?
  5. হেমন্তে কীদৃশেন আহারেণ আয়ুঃ ন হীয়তে?
  6. হিমাগমে কীদৃশানি অন্নপানানি বর্জয়েৎ? অথবা, হেমন্তে কিম্‌ অভ্যাসম্‌ অনুচিতম্‌?
  7. শিশিরঃ কেন ঋতুনা সহ তুল্যঃ ইতি উচ্যতে? ঋতুচর্যানুসারেণ অয়ম্‌ ঋতুঃ কততমঃ ঋতুঃ?
  8. শিশিরে কীদৃশং খাদ্যগ্রহনম্‌ উচিতম্‌?
  9. শিশিরঋতৌ কীদৃশং গৃহম্‌ আশ্রয়েৎ?
  10. হেমন্তশিশিরৌ কিং ভেদং দৃশ্যতে?
  11. শিশিরে কীদৃশং খাদ্যদ্রব্যং বর্জয়েৎ?
  12. কস্মিন্‌ ঋতৌ নিবাতম্‌ উষ্ণম্‌ গৃহম্‌ আশ্রয়েৎ? ‘নিবাতম্‌’ ইতি অস্য প্রতিশব্দং লিখত।
  13. কস্য ঋতোঃ আলোচনা-প্রসঙ্গে ‘আদানজম্‌’ ইতি উক্তম্‌? কানি ঋতবঃ আদানজম্‌ ইতি উচ্যতে?
  14. ‘নিবাতম্‌’ পদস্য অনুলোম বিলোম চ পদং লিখত।
  15. বসন্তে কায়াগ্নিং কঃ বাধতে? ততঃ কিম্‌ পরিলক্ষ্যতে?
  16. বহূন্‌ রোগান্‌ কদা প্রকুরুতে?
  17. বসন্তঋতৌ কঃ কিং বাধতে?
  18. শিশিরঋতোঃ পরং কঃ ঋতু আগচ্ছতি? তস্মিন্‌ ঋতৌ কানি কর্মণি কারয়েৎ?
  19. বসন্তে কস্য রোগস্য উল্লেখঃ দৃশ্যতে? অস্য রোগস্য প্রতিকারং কিম্‌?
  20. দিবাস্বপ্নং কদা বর্জয়েৎ? অস্মিন্‌ সময়ে কীদৃশম্‌ অন্নপানং বর্জয়েৎ?
  21. গ্রীষ্মে রবিঃ কিং পেপীয়তে? তদা কীদৃশম্‌ অন্নপানং হিতকরং ভবতি?
  22. গ্রীষ্মঋতৌ কিং কিং খাদনীয়ম্‌?
  23. গ্রীষ্মে কঃ ন সীদতি?
  24. কস্মিন্‌ ঋতৌ কথং কথং চ পবনাদয়ঃ কুপ্যন্তি?
  25. অগ্নিবলং কদা ক্ষীণঃ ভবতি? অগ্নিবলে ক্ষীণে কে কুপ্যন্তি? 
  26. বর্ষাসু কীদৃশম্‌ অন্নপানং ভোক্তব্যম্‌?
  27. কস্মিন্‌ ঋতৌ পিত্তং কুপ্যতি? অস্য ঋতোঃ বৈশিষ্ট্যম্‌ লিখতু।
  28. শরদি প্রায়ঃ কঃ কিমর্থং কুপ্যতি?
  29. শরৎ-ঋতৌ পিত্তপ্রশমনায় কিং কিম্‌ অন্নপানং কুর্যাৎ?
  30. ‘বমনাদীনি’ কর্মাণি কদা কারয়েৎ? কিমর্থং চ কারয়েৎ?
  31. গ্রীষ্মে রবিঃ কস্য স্নেহং পেপীয়তে? ‘পেপীয়তে’ পদস্য অর্থং বঙ্গভাষায়াং লিখত।
  32. শরদি কীদৃশানি বাসাংসি ধারণীয়ানি?
  33. শরদি কিং কিং প্রশস্যন্তে?
  34. বঙ্গভাষায়াম্‌ অর্থং লিখত— 
  35. সন্ধিবিচ্ছেদং কুরুত— নবৌদনম্‌ . কায়াগ্নিম্‌ . গুর্বম্লস্নিগ্ধমধুরম্‌ . স্নিগ্ধমন্নপানম্‌ . সশাল্যন্নম্‌ . লবণাম্লকটূষ্ণানি . পাকাদম্লজ্জলস্য . বর্ষাস্বগ্নিবলে . বর্ষাশীতোচিতাঙ্গানাম্‌ . সহসৈবার্করশ্মিভিঃ . তথান্নপানম্‌ . চেন্দুরশ্ময়ঃ . ত্বধিকম্‌ . তপ্তানামাচিতম্‌ . বর্ষাস্বনিলশান্তয়ে . ময়ূখৈর্জগতঃ . গৃহমাশ্রয়েৎ .  
আরো পড়ুন :  দ্বাদশ শ্রেণির সংস্কৃত সাহিত্য ইতিহাস প্রশ্ন উত্তর, Class 12 Sanskrit

রচনাধর্মী প্রশ্ন (৫ নম্বরের)

  1. ‘ঋতুচর্যা’ পাঠ্যাংশের বিষয়বস্তু আলোচনা করো।
  2. বিভিন্ন ঋতুতে আমাদের কী কী বর্জন করে চলা উচিত, তা ‘ঋতুচর্যা’ অনুসরণ করে লেখো।
  3. বিভিন্ন ঋতুতে আমাদের কী কী গ্রহণ করতে হবে (খাদ্যাভ্যাস) এবং মেনে চলতে হবে, তা ‘ঋতুচর্যা’ অনুসরণ করে লেখো।
  4. পাঠ্য রচনা অবলম্বনে হেমন্ত ঋতু সম্বন্ধে লেখো।
  5. পাঠ্য রচনা অবলম্বনে হেমন্ত ঋতু সম্বন্ধে লেখো।
  6. পাঠ্য রচনা অবলম্বনে শিশির ঋতু সম্বন্ধে লেখো।
  7. পাঠ্য রচনা অবলম্বনে বসন্ত ঋতু সম্বন্ধে লেখো।
  8. পাঠ্য রচনা অবলম্বনে গ্রীষ্ম ঋতু সম্বন্ধে লেখো।
  9. পাঠ্য রচনা অবলম্বনে শরৎ ঋতু সম্বন্ধে লেখো।

চলবে…

একাদশ শ্রেণির বাংলা

একাদশ শ্রেণির সংস্কৃত

একাদশ শ্রেণির ইতিহাস

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান

একাদশ শ্রেণির দর্শন

Leave a Comment

error: Content is protected !!