Last Update : October 17, 2025
Class 11 Sanskrit 2nd Semester Model Question Set : একাদশ শ্রেণির সংস্কৃত দ্বিতীয় সেমিস্টারের কয়েকটি মকটেস্ট সিরিজ এখানে রয়েছে।
পরীক্ষা আকারে এগুলি অনুশীলন করা যেতে পারে।
Class 11 Sanskrit 2nd Semester Model Question Set Mock Test
একাদশ শ্রেণি সংস্কৃত দ্বিতীয় সেমিস্টার প্রশ্নবিচিত্রা মডেল সেট মক টেস্ট
আলোচিত টপিক
Test – 1
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(ঋতুচর্যা, শিশু শব্দরূপ, গীতিকাব্য)
পূর্ণমান – ১৬
১. প্রশ্নগুলির মধ্যে দুটি সংস্কৃত ও দুটি বাংলা ভাষায় লেখো। ৪*২ = ৮
১.১ ঋতুচর্যানুসারেণ কতি ঋতবঃ ভবন্তি? কানি তেষাং নামানি? (‘ঋতুচর্যা’ অনুসারে কটি ঋতু আছে? তাদের নাম লেখো।)
১.২ হেমন্তে কীদৃশেন আহারেণ আয়ুঃ ন হীয়তে? (হেমন্তকালে কেমন আহার আয়ু ক্ষয় করে না?)
১.৩ শিশিরঋতৌ কীদৃশং গৃহম্ আশ্রয়েৎ? (শীতে কেমন গৃহে আশ্রয় নেওয়া উচিত?)
১.৪ হিমাগমে কীদৃশানি অন্নপানানি বর্জয়েৎ? (শীতের আগমনে কেমন খাদ্যপানীয় বর্জন করা উচিত?)
১.৫ বঙ্গভাষায়াম্ অর্থং লিখত — निबातम्, प्रमिताहारम् । (বাংলায় অর্থ লেখো — নিবাতম্, প্রমিতাহারম্)
২. দুটি প্রশ্নের উত্তর দাও। ২*২ = ৪
২.১ ‘শিশু’ শব্দের সপ্তমীর দ্বিবচন ও বহুবচন লেখো।
২.২ ‘শিশু’ শব্দের প্রথমার বহুবচন ও তৃতীয়রা একবচন লেখো।
২.৩ ব্যুৎপত্তি নির্ণয় করো — ‘শিশবে’।
৩. দুটি প্রশ্নের উত্তর দাও। ২*২ = ৪
৩.১ গীতিকাব্য কাকে বলে? গীতিকাব্যের ইংরেজি প্রতিশব্দ লেখো।
৩.২ কবি কালিদাস রচিত গীতিকাব্যদ্বয়ের নাম লেখো।
৩.৩ সংস্কৃত সাহিত্যের উল্লেখযোগ্য কয়েকটি গীতিকাব্যের নাম লেখো।
৩.৪ গীতিকাব্য লিখেছেন সংস্কৃত সাহিত্যের এমন দুজন কবির নাম লেখো।
Test – 2
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(ঋতুচর্যা, ধেনু+মধু শব্দরূপ, গীতিকাব্য)
পূর্ণমান – ৩০
১. প্রশ্নগুলি বাংলা ভাষায় লেখো। ২*৫ = ১০
১.১ বসন্তকালে শরীরে নানা রোগ উৎপন্ন হয় কেন?
১.২ বসন্তকালে কী কী বর্জন করা উচিত?
১.৩ গ্রীষ্মকালে কোন ধরণের খাদ্য আমাদের জন্য উপকারী এবং কেন?
১.৪ গ্রীষ্মকালে গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যদ্রব্যের পরিচয় দাও।
১.৫ বাংলায় অর্থ লেখো — पय:/ निचित:/ कायाग्नि/ प्रकुरुते/ सीदति
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৫ = ১০
২.১ ‘ধেনু’ শব্দের প্রথমার একবচন ও দ্বিতীয়ার বহুবচন লেখো।
২.২ ‘ধেনু’ শব্দের তৃতীয়ার একবচন ও বহুবচন লেখো।
২.৩ ব্যুৎপত্তি নির্ণয় করো — ‘ধেন্বোঃ’।
২.৪ ‘মধু’ শব্দের ষষ্ঠীর একবচন ও বহুবচন লেখো।
২.৫ ‘ধেনু’ ও ‘মধু’ শব্দের একটি করে অনুরূপ শব্দ লেখো।
৩. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৫ = ১০
৩.১ মেঘদূত কাব্যের রচয়িতা কে? এই কাব্যের ছন্দ ও প্রধান রস কীরূপ?
৩.২ মেঘদূত কাব্যের প্রধান চরিত্রগুলির নাম লেখো।
৩.৩ ‘মেঘদূত’ কাব্যে কতগুলি শ্লোক রয়েছে? এই কাব্য ক’টি খণ্ডে বিভাজিত?
৩.৪ কবি ‘মেঘদূত’ কাব্যের প্রেরণা কোথায় পেয়েছেন?
৩.৫ মেঘদূত কাব্যের রচয়িতার পরিচয় দাও।
Test – 3
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(ঋতুচর্যা, মাতৃ শব্দরূপ, গীতিকাব্য)
পূর্ণমান – ২২
১. প্রশ্নগুলি বাংলা ভাষায় লেখো। ২*৫ = ১০
১.১ বর্ষার শীতে বায়ুকে শান্ত করার জন্য কেমন খাদ্য গ্রহণ করা উচিত?
১.২ শরৎকালে পিত্ত কুপিত হয় কেন? এই পিত্ত প্রশমনের জন্য কেমন খাদ্য উপকারী?
১.৩ শরৎকালে কেমনভাবে চলা উচিত? শরৎকালের জ্যোৎস্নার পরিচয় দাও।
১.৪ টকজাতীয়-তেলজতীয় খাবার কোন্ মাসে গ্রহণীয় এবং কোন্ মাসে বর্জনীয়?
১.৫ বাংলায় অর্থ লেখো — बासांसि/ प्रदोष/ अर्क/ मेघनिस्यन्दात्/ पबनादयः
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৩ = ০৬
২.১ ‘মাতৃ’ শব্দের তৃতীয়ার একবচন ও বহুবচন লেখো।
২.২ ‘মাতৃ’ শব্দের সপ্তমীর একবচন ও বহুবচন লেখো।
২.৩ ব্যুৎপত্তি নির্ণয় করো — ‘মাতরৌ’।
৩. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৩ = ০৬
৩.১ যক্ষ ও কুবেরের পরিচয় দাও।
৩.২ যক্ষকে কোথায়, কতদিনের জন্য নির্বাসন দেওয়া হয়েছিল?
৩.৩ যক্ষকে কেন নির্বাসন দেওয়া হয়েছিল? তাঁর প্রভুর নাম কী?
| ঋতু | বর্জনীয় | গ্রহণীয় |
| হেমন্ত | ||
| শিশির | ||
| বসন্ত | ||
| গ্রীষ্ম | ||
| বর্ষা | ||
| শরৎ |
Test – 4
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(‘ঋতুচর্যা’, ‘পিতৃ’ শব্দরূপ ও ধাতুরূপ, গীতিকাব্য)
পূর্ণমান – ২৬
১. প্রশ্নগুলি বাংলা ভাষায় লেখো। ২*৫ = ১০
১.১ ‘ঋতুচর্যা’ পদ্যাংশের রচয়িতা ও উৎস লেখো। ‘ঋতুচর্যা’র বিষয়বস্তু কী?
১.২ ‘ঋতুচর্যা’য় উল্লিখিত ঋতুগুলি ক্রমানুযায়ী লেখো। বাংলা বর্ষপঞ্জির নিয়ম অনুযায়ী কোন ঋতু প্রথম?
১.৩ হেমন্ত ও শিশির ঋতুর মধ্যে সাদৃশ্য কোথায়? এই দুই ঋতুর মধ্যে বিশিষ্টতা কী?
১.৪ কোন ঋতুতে, কেন বমন ইত্যাদি কার্য সম্পন্ন করতে হয়?
১.৫ মেলাও—
| পদ বা পদগুচ্ছ | কোন্ ঋতু সংক্রান্ত |
| প্রদোষে ইন্দুরশ্ময়ঃ প্রশস্যন্তে | |
| ব্যায়ামম্ বর্জয়েৎ | |
| নিবাতম্ অধিকম্ উষ্ণং চ গৃহম্ আশ্রয়েৎ | |
| উদমন্থম্ বর্জয়েৎ | |
| বমনাদীনি কারয়েৎ | |
| শীতম্ অন্নপানম্ হিতম্ | |
| পবনাদয়ঃ কুপ্যন্তি |
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৩ = ০৬
২.১ ‘পিতৃ’ শব্দের দ্বিতীয়া বিভক্তির রূপ লেখো।
২.২ ‘পিতৃ’ শব্দের ষষ্ঠী ও সপ্তমীর একবচন লেখো।
২.৩ ‘লঙ্’ ল-কারের সূত্রটি লেখো।
৩. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৫ = ১০
৩.১ ‘মেঘদূত’ অনুকরণে রচিত দুটি কাব্যের নাম লেখো।
৩.২ যক্ষপত্নী যেখানে থাকেন তার বর্ণনা দাও।
৩.৩ কবির মতে কেন যক্ষ চেতন-অচেতন পদার্থের ভেদ করতে পারেন নি? কাব্যে কোন্ অচেতন পদার্থের প্রসঙ্গ উল্লিখিত হয়েছে?
৩.৪ রামগিরি পর্বত ও অলকাপুরী’র প্রসঙ্গ ‘মেঘদূত’ কাব্যে এসেছে কেন?
৩.৫ ‘মেঘদূত’ কাব্যের বিষয়বস্তু লেখো।
Test – 5
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(‘ঋতুচর্যা’, ‘দাতৃ’ শব্দরূপ ও ধাতুরূপ, গীতিকাব্য)
পূর্ণমান – ২০
১. বাংলা ভাষায় লেখো। ২*২ = ০৪
‘ঋতুচর্যা’ পদ্যাংশ থেকে উল্লিখিত পদ/শব্দগুলির অর্থ লেখো।
| পদ/শব্দ | বাংলা অর্থ | পদ/শব্দ | বাংলা অর্থ |
| तोयम् | सेब्यम् | ||
| पेपीयते | इन्दुरश्मय: | ||
| सीदति | प्रशस्यन्ते | ||
| भोक्तब्यम् | पय: | ||
| अर्करश्मिभि: | इष्यते |
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৩ = ০৬
২.১ দাতৃভিঃ ও দাতৃষু – পদে কোন্ কোন্ বিভক্তি যুক্ত হয়েছে? এগুলি কোন্ শব্দের রূপ?
২.২ উ-কারান্ত পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ শব্দ লেখো এবং ঋ-কারান্ত পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ শব্দ লেখো (একটি করে)।
২.৩ ধাতুর লঙ্ ল-কারের সূত্রটি লেখো।
৩. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৫ = ১০
৩.১ ‘গীতগোবিন্দম্’ কাব্যের সর্গ সংখ্যা, শ্লোক সংখ্যা ও গীত সংখ্যা উল্লেখ করো।
৩.২ গীতগোবিন্দম্’ কাব্যের প্রথম দুটি ও শেষ দুটি সর্গের নাম লেখো।
৩.৩ ‘গীতগোবিন্দম্’ কাব্যের মূল চরিত্র দুটির নাম লেখো। কাব্যটির অধিকাংশ শ্লোক কোন্ ছন্দে রচিত?
৩.৪ গীতগোবিন্দম্’ কাব্যের কবি কোন্ রাজার সভাকবি ছিলেন? তাঁর রাজসভার পঞ্চরত্নের নাম লেখো।
৩.৫ ‘গীতগোবিন্দম্’-এর কবির পরিচয় দাও।
Test – 6
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(‘রাজন্’ শব্দরূপ ও ‘দৃশ’ ধাতুরূপ, গীতিকাব্য)
পূর্ণমান – ১৮
১. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৩ = ০৬
১.১ ‘রাজন্’ শব্দের ষষ্ঠী ও সপ্তমীর রূপ লেখো।
১.২ ‘√দৃশ্’-লঙ্, মধ্যম পুরুষের রূপ তিনটি লেখো
১.৩ ‘দ্রক্ষ্যথ’ – ক্রিয়াটির ব্যুৎপত্তি লেখো।
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৬ = ১২
২.১ “স্বাগতং ব্যাজহার” – কে, কাকে কী দিয়ে স্বাগত জানিয়েছিল? তার উদ্দেশ্য কী ছিল? ২.২ ‘গীতগোবিন্দম্’ কাব্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
২.৩ ‘গীতগোবিন্দম্’ কাব্যের নামকরণ এমন হয়েছে কেন?
২.৪ ‘মেঘদূত’ কাব্যের যক্ষের পরিচয় দাও।
২.৫ “কশ্চিৎ কান্তাবিরহগুরুণা স্বাধিকারপ্রমত্তঃ” – অংশটি কোন্ কাব্যের? কে, কেন ‘স্বাধিকারপ্রমত্তঃ’ অর্থাৎ নিজকার্যে অমনোযোগী হয়েছিল?
২.৬ কবি জয়দেবের পত্নীর নাম কী? কবি যে পত্নীর প্রেরণায় কাব্য রচনা করেছিলেন, তা কীভাবে জানা যায়?
Test – 7
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(‘কর্মন্’ শব্দরূপ ও গীতিকাব্য)
পূর্ণমান – ১০
১. প্রশ্নগুলির উত্তর দাও। ২*৩ = ০৬
১.১ ‘কর্মন্’ শব্দের সপ্তমীর রূপ লেখো।
১.২ ‘কর্মন্’ শব্দের পঞ্চমীর একবচন ও ষষ্ঠীর দ্বিবচনের রূপ লেখো।
১.৩ ‘কর্মন্’ শব্দের দ্বিতীয়ার একবচন ও বহুবচনের রূপ লেখো।
২. প্রশ্নগুলির উত্তর দাও। ১*৪ = ০৪
২.১ কবি জয়দেব ও ‘গীতগোবিন্দ’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
অথবা, ২.২ ‘মেঘদূত’ বিষয়ে টীকা লেখো।
Test – 8
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(প্রতিজ্ঞাসাধনম্, ‘পথিন্’ শব্দরূপ ও মহাভারত)
পূর্ণমান – ১৪
সময় = ৪৫ মিনিট
১. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕৪ = ০৮
১.১ ‘প্রতিজ্ঞাসাধনম্’ রচনাংশটির উৎস লেখো। এর রচয়িতা কে?
১.২ কার অনুচর, কখন এবং কী নিয়ে তোরণদুর্গে যাচ্ছিল?
১.৩ সূর্যাস্তের সময় কারা, কোথায় ফিরছিল?
১.৪ সন্ধ্যার সময় কীসের আবির্ভাবে চারিদিক আচ্ছাদিত হয়েছিল? কী প্রতিনিয়ত অন্ধকার হচ্ছিল?
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕২ = ০৪
২.১ ‘পন্থানম্’ পদটির শব্দ, বিভক্তি ও বচন উল্লেখ করো।
২.২ ‘পথিন্’ শব্দের তৃতীয়ার একবচন ও বহুবচনের রূপ লেখো।
৩. প্রশ্নগুলির উত্তর দাও। ১✕২ = ০২
৩.১ ‘মহাভারত’ কী জাতীয় রচনা? এটির অপর দুটি নাম লেখো।
Test – 9
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(প্রতিজ্ঞাসাধনম্, ‘আত্মন্’ শব্দরূপ ও মহাভারত)
পূর্ণমান – ১৬
সময় = ৫০ মিনিট
১. প্রশ্নগুলির উত্তর দাও। (অন্তত দুটি সংস্কৃতে লেখো) ২✕৪ = ০৮
১.১ কস্য বিশ্বাসপাত্রম্ কদা, কিম্ আদায় তোরণদুর্গং প্রযাতি স্ম?
১.২ ‘প্রতিজ্ঞাসাধনম্’ ইতি পাঠ্যাংশে কে, কুত্র প্রতিনিবর্তন্তে স্ম?
১.৩ কানি স্থানানি প্রতিমুহূর্তং শ্যামতাং কলয়ন্তি?
১.৪ বঙ্গভাষায়াম্ অর্থং লিখত – জিগমিষুঃ, কলয়ন্তি।
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕২ = ০৪
২.১ ‘আত্মন্’ শব্দের দ্বিতীয়া ও সপ্তমীর বহুবচনের রূপ লেখো।
২.২ ‘আত্মন্’ শব্দের তৃতীয়ার ও চতুর্থীর একবচনের রূপ লেখো।
৩. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕২ = ০৪
৩.১ ‘মহাভারত’ কার রচনা? এর অপর নাম ‘শতসাহস্রীসংহিতা’ কেন?
৩.২ মহাভারতের পর্ব সংখ্যা কয়টি? যে-কোনো চারটি পর্বের নাম লেখো।
Test – 10
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(প্রতিজ্ঞাসাধনম্, ‘গুণিন্’ শব্দরূপ ও মহাভারত)
পূর্ণমান – ১৪
সময় = ৪৫ মিনিট
১. প্রশ্নগুলির উত্তর দাও। (অন্তত একটি সংস্কৃতে লেখো) ২✕৩ = ০৬
১.১ অকস্মাৎ কঃ উত্থিতঃ? তস্য প্রভাবাৎ কঃ কথং দ্বিগুণিতো জাতঃ?
১.২ “…দ্বৈগুণ্যং প্রাপ্তঃ” – কিং কিমর্থং দ্বৈগুণ্যং অভবৎ?
১.৩ গুপ্তচরস্য গমনমার্গঃ কীদৃশম্ আসীৎ?
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕২ = ০৪
২.১ ‘গুণিন্’ শব্দের দ্বিতীয়া ও ষষ্ঠীর বহুবচনের রূপ লেখো।
২.২ ‘গুণিন্’ শব্দের প্রথমা ও সপ্তমীর একবচনের রূপ লেখো।
৩. প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো দুটি) ২✕২ = ০৪
৩.১ মহাভারতের প্রথম ও শেষ পর্বের নাম লেখো।
৩.২ মহাভারতের অপর নাম ‘ভারতসংহিতা’ এবং ‘পঞ্চমবেদ’ কেন?
৩.৩ মহাভারতের মূল বিষয়বস্তু লেখো?
৩.৪ মহাভারত রচনায় কয়টি স্তর দেখা যায়? সেগুলির নাম লেখো।
Test – 11
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(প্রতিজ্ঞাসাধনম্, ‘স্থা’ ধাতুরূপ ও মহাভারত)
পূর্ণমান – ১৬
সময় = ৫০ মিনিট
১. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕৩ = ০৬
১.১ চড়ুইপাখিরা কখন বাসায় ফিরছিল? সেইসময়ের প্রকৃতি কীরূপ?
১.২ ‘মার্গ’ শব্দের অর্থ কী? গুপ্তচর কীরূপ মার্গ অতিক্রম করছিল?
১.৩ ভীত ঘোড়ারা কীরূপ আচরণ করে?
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕২ = ০৪
২.১ ‘तिष्ठसि’ — এর মূল ধাতুটি উল্লেখ করে ল-কার, পুরুষ ও বচন লেখো।
২.২ ‘√স্থা’ — লৃট্ ও লঙ্-এর মধ্যমপুরুষের রূপ লেখো।
৩. প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো ৩-টি) ২✕৩ = ০৬
৩.১ শ্রীমদ্ভগবদ্গীতা কী?
৩.২ মহাভারত অনুসরণ করে রচিত কয়েকটি সংস্কৃত নাটকের নাম লেখো।
৩.৩ মহাভারত রচনার স্তরভেদে বিভিন্ন রচয়িতাদের নাম লেখো।
৩.৪ মহাভারতের কাহিনি কোন বংশের? কুরুক্ষেত্র যুদ্ধের যুযুধান দুই পক্ষের নাম কী?
Test – 12
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(প্রতিজ্ঞাসাধনম্, ‘দা’ ধাতুরূপ)
পূর্ণমান – ১৬
সময় = ৫০ মিনিট
১. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕৫ = ১০
১.১ গুপ্তচরস্য প্রতিজ্ঞা কা আসীৎ?
১.২ অদ্ভুতসাহসঃ কঃ আসীৎ? সঃ কিং প্রেরিতবান্?
১.৩ কস্য অধ্যক্ষঃ পরিশ্রমী আসীৎ? ‘অধ্যক্ষঃ’ পদেন কঃ উচ্যতে?
১.৪ যুবক কেন ভীত হয়নি?
১.৫ কে, কীভাবে ঘোড়াটিকে আশ্বস্ত করছিল?
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕৩ = ০৬
২.১ ‘अयच्छ:’ — এর মূল ধাতুটি উল্লেখ করে ল-কার, পুরুষ ও বচন লেখো।
২.২ ‘√दा’ — লৃট্ ও লঙ্-এর উত্তমপুরুষের রূপ লেখো।
২.৩ ‘√दा’ — লট্, প্রতিটি পুরুষের বহুবচন লেখো।
Test – 13
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(মহাভারত, ‘শ্রু’ ধাতুরূপ)
পূর্ণমান – ২০
সময় = ১ ঘণ্টা ১০ মিনিট
১. প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো পাঁচটি) ২✕৫ = ১০
১.১ কৌরব ও পাণ্ডব কারা?
১.২ গীতার অধ্যায়গুলির নাম কী? গীতায় কে কাকে উপদেশ প্রদান করেছেন?
১.৩ মহাভারত অনুসৃত কোন্ তিনটি কাব্য ‘বৃহৎত্রয়ী’ নামে পরিচিত?
১.৪ মহাভারতের রচনাকাল লেখো।
১.৫ মহাভারত কী জাতীয় গ্রন্থ? মহাভারতের মুখ্যরস কী?
১.৬ গীতার মূলবাণী কী?
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕৩ = ০৬
২.১ ‘अशृणुतम्’ — এর মূল ধাতুটি উল্লেখ করে ল-কার, পুরুষ ও বচন লেখো।
২.২ ‘√श्रु’ — লৃট্ উত্তমপুরুষের একবচন ও বহুবচনের রূপ লেখো।
২.৩ ‘√श्रु’ — লঙ্ প্রথমপুরুষের একবচন ও বহুবচনের রূপ লেখো।
৩. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৪✕১ = ০৪
৩.১ মহাভারত সম্পর্কে লেখো।
৩.২ ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব লেখো।
Test – 14
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(প্রতিজ্ঞাসাধনম্, ‘সর্ব’ শব্দরূপ)
পূর্ণমান – ১১
সময় = ৪০ মিনিট
১. প্রশ্নটির উত্তর দাও। ০৫
১.১ ‘প্রতিজ্ঞাসাধনম্’ পাঠ্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
২. প্রশ্নগুলির উত্তর দাও। ২✕৩ = ০৬
২.১ ‘सर्ब’ — শব্দের তিন লিঙ্গে প্রথমার বহুবচনের রূপ লেখো।
২.২ ‘सर्ब’ — শব্দের (স্ত্রীলিঙ্গ) চতুর্থী ও সপ্তমীর একবচন লেখো।
২.৩ ‘सर्बस्मिन्’ — শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো।
Test – 15
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(প্রতিজ্ঞাসাধনম্, মহাভারত)
পূর্ণমান – ১০
সময় = ৩৫ মিনিট
১. যে-কোনো একটি প্রশ্নটির উত্তর দাও। ৫✕১ = ০৫
১.১ “কার্যং বা সাধয়েয়ম্, দেহং বা পাতয়েয়ম্” – মন্তব্যটি পাঠ্য রচনা অনুসরণে ব্যাখ্যা করো।
১.২ প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও রঘুবীর সিংহ তাঁর প্রতিজ্ঞা কীভাবে সাধন করলো, তা লেখো।
২. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫✕১ = ০৫
২.১ ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব লেখো
২.২ মহাভারতের বিষয়বস্তু ও সাহিত্যিক মূল্য আলোচনা করো।
Test – 16
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(ঋতুচর্যা, প্রতিজ্ঞাসাধনম্, তদ, ত্রি, চতুর)
পূর্ণমান – ১৫
সময় = ৪০ মিনিট
১. যে-কোনো একটি প্রশ্নটির উত্তর দাও। ৫✕১ = ০৫
১.১ ‘ঋতুচর্যা’ রচনাংশ অবলম্বনে ঋতুগুলির পালনীয় ও বর্জনীয় বিষয়ের পরিচয় দাও।
১.২ ‘প্রতিজ্ঞাসাধনম’ রচনাংশে সন্ধ্যার মুহুর্ত কেমন ছিল? সেই প্রাকৃতিক পরিবেশ কীভাবে বদলে গেল, তার পরিচয় দাও।
২. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ২✕৫ = ১০
২.১ তিন লিঙ্গে ‘ত্রি’ শব্দের প্রথমার রূপ লেখো।
২.২ পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গে ‘চতুর’ শব্দের প্রথমার রূপ লেখো।
২.৩ ‘তদ’ শব্দের স্ত্রীলিঙ্গে প্রথমার রূপগুলি লেখো।
২.৪ ‘তদ’ শব্দের পুংলিঙ্গ-এর চতুর্থী ও সপ্তমীর প্রথমার রূপ লেখো।
২.৫ ‘তেষু’ – ব্যুৎপত্তি নির্ণয় করো।
Test – 17
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
পূর্ণমান – ৪০
সময় = ২ ঘণ্টা
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে-কোনো তিনটির সংস্কৃত ভাষায় এবং যে-কোনো দুটির সংস্কৃত/ বাংলা/ইংরেজি/ হিন্দি ভাষায় উত্তর দাও। 5×2=10
(i) চড়ুইপাখিরা কখন বাসায় ফিরছিল? (কলবিঙ্কাঃ কদা নীড়ং প্রতিনিবর্তন্তে ?)
(ii) ‘প্রতিজ্ঞাসাধনম্’ কাহিনিতে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে? (‘प्रतिज्ञासाधनम्’ কথায়াং কস্য কুত্র ইতি যাত্রা বর্ণিতা?)
(iii) হেমন্তকালে কী ধরনের আহার করলে আয়ুক্ষয় হয় না? (হেমন্তে কীদৃশেন আহারেণ আয়ুঃ ন হীয়তে?)
(iv) শীতকালে কেমন খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? (শিশিরে কীদৃশং খাদ্যদ্রব্যং বর্জনং কুর্যাৎ?)
v) শক্র কে এবং তিনি কীজন্য কর্ণের কাছে আসেন? (শক্রঃ কঃ কিমর্থং চ স কর্ণং নিকষা আগতঃ?)
(vi) কর্ণ কী ধরনের গাভি দান করতে চেয়েছিলেন? (কর্ণঃ কীদৃশং গাং দানং কর্তুম্ ঐচ্ছৎ?)
২. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে-কোনো পাঁচটির উত্তর দাও। 5×2=10
(vii) সন্ধিবদ্ধ রূপটি লেখো – (a) प्रात: + एव (b) सम् + कृत ।
(vili) ‘शिशु’ শব্দের পঞ্চমী ও সপ্তমীর রূপগুলি লেখো।
(ix) ‘त्रि’ শব্দের পুংলিঙ্গে ও স্ত্রীলিঙ্গে প্রথমার রূপগুলি লেখো।
(x) ধাতুরূপ লেখো – (a) √स्था + लट्, प्रथमपुरुषः, बहुवचनम् (b) √दा + लट्, मध्यमपुरुषः, द्विवचनम् ।
(xi) √’दृश्’-লঙ্, মধ্যম ও উত্তম পুরুষ দ্বিবচনের রূপটি লেখো।
(xii) পরিনিষ্ঠিত রূপটি লেখো – (a) ✓श्रु + तुमुन् (b) √सेब् + शानच् ।
(xiii) ‘कर्तव्य’, ‘करणीय’ পদ দুটি বিশ্লেষণ করে দেখাও।
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে-কোনো তিনটির সংস্কৃত/বাংলা/ইংরেজি/হিন্দি ভাষায় উত্তর দাও। 3×2=6
(xiv) সর্বপ্রথম কোথায় বেদাঙ্গের উল্লেখ পাওয়া যায়? বেদাঙ্গ কয়টি ও কী কী?
(xv) মহাভারতের অপর নামগুলি লেখো।
(xvi) মহাভারতে বৃহত্তম ও ক্ষুদ্রতম পর্ব কোনটি?
(xvii) কালিদাসের ‘मेघदूतम्’ গীতিকাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত ও কী কী?
রচনাধর্মী প্রশ্নাবলি
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে-কোনো দুটির সংস্কৃত/ বাংলা/ইংরেজি/হিন্দি ভাষায় উত্তর দাও। 2×5=10
(i) ‘प्रतिज्ञासाधनम्’ গল্পে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? তিনি কীভাবে তার প্রতিজ্ঞাসাশন করেছিলেন—তা ব্যাখ্যা করো।
(ii) ‘ঋতুচর্যা’ পাঠ্যাংশটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো।
(iii) নাট্যাংশ অবলম্বনে কর্ণের চারিত্রিক গুণাবলির বিবরণ দাও।
৫. নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে-কোনো একটির সংস্কৃত/বাংলা/ইংরেজি/হিন্দি ভাষায় উত্তর দাও। 1×4=4
(iv) ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো।
(v) জয়দেব ও গীতিগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
Test – 18
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার
সংস্কৃত পরীক্ষা
(ঋতুচর্যা, শিশু শব্দরূপ, মহাভারত)
পূর্ণমান – ১৬
১. প্রশ্নগুলির মধ্যে দুটি সংস্কৃত ও দুটি বাংলা ভাষায় লেখো। ৪*২ = ৮
১.১ ‘ঋতুচর্যা’ অনুসারে কটি ঋতু আছে? তাদের নাম লেখো।
১.২ হেমন্তকালে কেমন আহার আয়ু ক্ষয় করে না?
১.৩ শীতে কেমন গৃহে আশ্রয় নেওয়া উচিত?
১.৪ শীতের আগমনে কেমন খাদ্যপানীয় বর্জন করা উচিত?
১.৫ বাংলায় অর্থ লেখো — নিবাতম্, প্রমিতাহারম্
২. দুটি প্রশ্নের উত্তর দাও। ২*২ = ৪
২.১ ‘শিশু’ শব্দের সপ্তমীর দ্বিবচন ও বহুবচন লেখো।
২.২ ‘শিশু’ শব্দের প্রথমার বহুবচন ও তৃতীয়রা একবচন লেখো।
২.৩ ব্যুৎপত্তি নির্ণয় করো — ‘শিশবে’।
৩. দুটি প্রশ্নের উত্তর দাও। ২*২ = ৪
৩.১ ভারতে প্রচলিত কোন্ মহাকাব্য প্রাচীন? অপর একটি মহাকাব্যের নাম লেখো।
৩.২ মহাভারত কাব্যের রচয়িতা কে? তার পরিচয় দাও।
৩.৩ মহাভারত অপর কী কী নামে পরিচিত?
৩.৪ মহাকাব্যের কয়টি স্তর ছিল? প্রতিটি স্তরের শ্লোকসহ নাম উল্লেখ কর।
চলবে…
- একাদশ শ্রেণির বাংলা
- একাদশ শ্রেণির সংস্কৃত
- একাদশ শ্রেণির ইতিহাস
- একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান
- একাদশ শ্রেণির দর্শন