Last Update : July 6, 2024
একাদশ 1ম সেমেস্টার সংস্কৃত মডেল প্রশ্ন সেট : একাদশ শ্রেণির সংস্কৃত বিষয়ের মডেল প্রশ্নের সেট নিয়ে নিয়মিত পোস্ট হবে কয়েকটি পর্বে।
একাদশ শ্রেণির প্রতিটি বিষয়ের থেকেই প্রশ্ন নির্বাচন করা হয়েছে।
তোমরা এগুলি অনুশীলন করলে অবশ্যই উপকৃত হবে আশা করি।
একাদশ 1ম সেমেস্টার সংস্কৃত মডেল প্রশ্ন সেট, Class 11 Bengali 1st Semester
আলোচিত টপিক
নমুনা প্রশ্ন সেট ১
ক) আদিকবি কে? — ১) কালিদাস ২) বাল্মীকি ৩) বেদব্যাস ৪) সায়নাচার্য
খ) বাল্মীকির পূর্বনাম ছিল — ১) শিবদাস ২) মাধব্য ৩) রত্নাকর ৪) বৈখানস।
গ) ভারতীয় সাহিত্যের আদিকাব্য হল — ১) রামায়ণ ২) ঋকবেদ ৩) মহাভারত ৪) পঞ্চতন্ত্র।
ঘ) রামায়ণের এক-একটি ভাগকে কী বলে? — ১) অধ্যায় ২) কাণ্ড ৩) পর্ব ৪) শ্লোক।
ঙ) মূল রামায়ণের ভাষা — ১) বৈদিক সংস্কৃত ২) প্রাকৃত ৩) হিন্দি ৪) লৌকিক সংস্কৃত।
চ) রামায়ণের আদিকাণ্ড হলো — ১) অরণ্যকাণ্ড ২) বালকাণ্ড ৩) অযোধ্যাকাণ্ড ৪) উত্তরকাণ্ড।
ছ) ‘রামায়ণ’ এর সন্ধিবিচ্ছেদ হল — ১) রামায় + অণ ২) রামা + য়ণ ৩) রাম + অয়ন ৪) রাম + অয়ণ।
জ) রাজা দশরথের পুত্র সন্তান ছিল — ১) চার ২) পাঁচ ৩) ছয় ৪) সাত।
ঝ) শূর্পণখা হলেন — ১) রামের বোন ২) রাবণের বোন ৩) সীতার বোন ৪) সুগ্রীবের বোন।
ঞ) ঋষি আয়োদ ধৌমের শিষ্য ছিল — ১) পাঁচ ২) তিন ৩) দুই ৪) চার।
ট) উপমন্যু কোন গাছের পাতা খেয়েছিল? — ১) গোলাপ ২) অশ্বত্থ ৩) অর্কপত্র ৪) নিম।
ঠ) উপমন্যু কোন দেবতার স্তব করেছিল? — ১) অগ্নিদেব ২) বিষ্ণু ৩) মহাদেব ৪) অশ্বিনীকুমার।
ড) কে সীতাদেবীকে হরণ করেছিলেন? – ১) দশানন ২) রাম ৩) বিভীষণ ৪) সুগ্রীব।
ঢ) রামায়ণের শ্লোক সংখ্যা — ১) ২৮০০০ ২) ২৪০০০ ৩) ৩০০০০ ৪) ২৫০০০।
ণ)
| i. রাম ii. লক্ষ্মণ iii. ভরত iv. শত্রুঘ্ন | a. শ্রুতকীর্তি b. মাণ্ডবী c. সীতা d. উর্মিলা |
সঠিক বিকল্পটি হল : ১) i-c, ii-d, iii-b, iv-a ২) i-c, ii-a, iii-d, iv-b ৩) i-c, ii-d, iii-a, iv-b ৪) i-d, ii-c, iii-a, iv-b
নমুনা প্রশ্ন সেট ২
- মহাভারতের রচয়িতা হলেন—(ক) ব্যাসদেব (খ) বাল্মীকি (গ) পতঞ্জলি (ঘ) পাণিনি।
- পুরাবৃত্ত অনুসারে বেদব্যাসের মাতা ছিলেন—(ক) ভগবতী (খ) ইন্দুমতী (গ) সতী (ঘ) সত্যবতী।
- কে বেদের বিভাজন করেছিলেন?—(ক) দেবরাজ ইন্দ্র (খ) বেদব্যাস (গ) পাণিনি (ঘ) বিদুর।
- বেদব্যাসের পিতার নাম কী ছিল?—(ক) ঋষি চ্যবন (খ) ঋষি পরাশর (গ) ঋষি দুর্বাসা (ঘ) শঙ্করাচার্য।
- মহাভারতের অপর নাম কী?—(ক) সপ্তশতী (খ) পৌলস্ত্যবধ (গ) শতসাহস্রীসংহিতা (ঘ) চতুর্বিংশতিসাহস্রীসংহিতা।
- মহাভারতে ক-টি পর্ব আছে?—(ক) ১০টি (খ) ১১টি (গ) ১৬টি (ঘ) ১৮টি।
- মহাভারতের প্রথম পর্ব কোনটি?—(ক) আদিপর্ব (খ) সভাপর্ব (গ) বনপর্ব (ঘ) বিরাটপর্ব।
- ‘उपमन्युकथा’ গদ্যাংশটি মহাভারতের কোন্ পর্ব থেকে সংগৃহীত হয়েছে?—(ক) বিরাটপর্ব (খ) শান্তিপর্ব (গ) আদিপর্ব (ঘ) অনুশাসনপর্ব।
- আদিপর্বের কোন্ অধ্যায়ে ‘উপমন্যুকথা’ রয়েছে?—(ক) দ্বিতীয় (খ) চতুর্থ (গ) পঞ্চম (ঘ) তৃতীয়।
- মহাভারতের আদিপর্বের তৃতীয় অধ্যায়টির নাম—(ক) পৌষ্যপর্বাধ্যায় (খ) পৌলমপর্বাধ্যায় (গ) আস্তীকপর্বাধ্যায় (ঘ) সম্ভবপর্বাধ্যায়।
- ‘उपमन्युकथा’ গদ্যাংশটির রচয়িতা কে?—(ক) কালিদাস (খ) ভাস (গ) বেদব্যাস (ঘ) বাল্মীকি।
- ঋষি আয়োেদ ধৌম্যের কত জন শিষ্য ছিল?—(ক) পাঁচ (খ) তিন (গ) দুই (ঘ) চার।
- আদিকবি কে? —(ক) বাল্মীকি (খ) সায়ণাচার্য (গ) কালিদাস (ঘ) বেদব্যাস।
- ঋষি বাল্মীকির পিতার নাম কী ছিল? —(ক) মহর্ষি চ্যবন (খ) কপিল মুনি (গ) মহর্ষি পতঞ্জলি (ঘ) যাস্কাচার্য।
- আদিকবি বাল্মীকির প্রকৃত নাম কী? —(ক) শিবদাস (খ) রত্নাকর (গ) বৈখানস (ঘ) মাধব্য।
- আদিকবি বাল্মীকি প্রথম জীবনে কোন্ পেশার সঙ্গে যুক্ত ছিলেন? —(ক) ওকালতি (খ) ব্যাবসাবাণিজ্য (গ) দস্যুবৃত্তি (ঘ) শিক্ষকতা।
- প্রচলিত বিশ্বাস অনুসারে, বিশ্বের সর্বপ্রথম শ্লোকের রচয়িতা কে? —(ক) বেদব্যাস (খ) বাল্মীকি (গ) কালিদাস (ঘ) ভাস।
- “মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতী সমাঃ…” – শ্লোকাংশটি রয়েছে—(ক) ঋগবেদে (খ) সামবেদে (গ) রামায়ণে (ঘ) হিতোপদেশে।
- ব্যাধ কোন্ পাখিটিকে বাণবিদ্ধ করেছিলেন? —(ক) ময়না (খ) ময়ূর (গ) ক্রৌঞ্চ (ঘ) বাজ।
- কৌঞ্চবধূর দুঃখে কাতর কবি বাল্মীকির মুখনিঃসৃত বাণী কী নামে পরিচিত? —(ক) মন্ত্র (খ) শ্লোক (গ) কীর্ত্তন (ঘ) গীতি।
- প্রবাদ অনুসারে, রামায়ণ রচনার পূর্বে বাল্মীকি কার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন? —(ক) দেবরাজ ইন্দ্র (খ) অগ্নিদেব (গ) বরুণদেব (ঘ) প্রজাপতি ব্রহ্মা।
- Epic কথাটির বাংলা অর্থ কী? —(ক) গদ্যকাব্য (খ) খণ্ডকাব্য (গ) মহাকাব্য (ঘ) কাব্য।
- মহর্ষি বাল্মীকির আশ্রম কোন্ নদীর তীরে ছিল? —(ক) গঙ্গা (খ) তমসা (গ) গোদাবরী (ঘ) সিন্ধু।
- ভারতীয় সাহিত্যের ইতিহাসে ‘আদিকাব্য’ কোনটি? —(ক) রামায়ণ (খ) ঋগ্বেদ (গ) মহাভারত (ঘ) পঞ্চতন্ত্র।
- রামায়ণের রচয়িতা কে? —(ক) বেদব্যাস (খ) পতঞ্জলি (গ) পাণিনি (ঘ) মহর্ষি বাল্মীকি।
- রামায়ণের মোট ক-টি কান্ড? —(ক) সাতটি (খ) আঠারোটি (গ) চারটি (ঘ) তেরোটি।
- রামায়ণের এক-একটি ভাগকে বলা হয়—(ক) অধ্যায় (খ) কাণ্ড (গ) পর্ব (ঘ) শ্লোক।
- রামায়ণের শ্লোক সংখ্যা হল—(ক) ২৮,০০০ (খ) ২৪,০০০ (গ) ৩০,০০০ (ঘ) ২৫,০০০।
- রামায়ণের অধ্যায় সংখ্যা কয়টি? —(ক) পাঁচশত (খ) দুইশত (গ) চারশত (ঘ) একশত।
- রামায়ণের প্রচলিত সংস্করণ কয়টি? —(ক) ২টি (খ) ৫টি (গ) ৮টি (ঘ) ৩টি।
নমুনা প্রশ্ন সেট ৩
- উপমন্যু কোন্ দেবতার ভক্ত ছিলেন? —(ক) কৃষ্ণের (খ) শিবের (গ) ইন্দ্রের (ঘ) পবনদেবের।
- আয়োদ ধৌম্য শিষ্য উপমন্যুকে কোথায় প্রেরণ করেছিলেন? —(ক) চাষ করতে (খ) গাছে জল দিতে (গ) গোচারণ করতে (ঘ) ফুল তুলতে।
- উপমন্যু কখন গোচারণ করে ফিরে আসেন? —(ক) দিনের শেষে (খ) ভোরবেলায় (গ) দুপুরবেলায় (ঘ) ফিরেই আসেনি।
- ‘स्थित्वा’-এর বিশ্লিষ্ট রূপটি হল— (ক) স্থা+ক্ত (খ) থা+ক্ত (গ) স্থা + ক্ত্বা (ঘ) থা + ত্ত্বা।
- গোচারণ করে উপমন্যু কীভাবে গুরুর সামনে এসে দাঁড়ালেন? —(ক) নতজানু হয়ে (খ) নমস্কার করে (গ) কাঁদতে কাঁদতে (ঘ) হেসে হেসে।
- ঋষি আয়োদ ধৌম্যের দৃষ্টিতে উপমন্যু কেমন ছিল? —(ক) বেশ হৃষ্টপুষ্ট (খ) খুব রোগা (গ) অসুস্থ (ঘ) পাগলাটে স্বভাবের।
- উপমন্যু কীভাবে জীবনধারণ করতেন? —(ক) পুজো করে (খ) চাষ করে (গ) ভিক্ষা করে (ঘ) চুরি করে।
- ममानिवेद्य भैक्षं नोपयोक्तव्यमिति। কার উক্তি? —(ক) উপমন্যুর (খ) ঋষি আয়োদ ধৌম্যের (গ) আরুণির (ঘ) বেদ-এর।
- গুরু উপমন্যুর কাছ থেকে কী পরিমাণ ভিক্ষা গ্রহণ করতেন? —(ক) একমুঠো (খ) দু-মুঠো (গ) সবটা (ঘ) অর্ধেকটা
- গুরু উপমন্যুর থেকে সমস্ত ভিক্ষা গ্রহণ করার পরও উপমন্যুর স্বাস্থ্যের কি কিছু পরিবর্তন হয়েছিল? —(ক) হ্যাঁ, হয়েছিল (গ) অল্প হয়েছিল (খ) না, হয়নি (ঘ) ক ও খ উভয়ই সঠিক।
- গুরু সমস্ত ভিক্ষা গ্রহণ করা সত্ত্বেও উপমন্যু কী করে জীবনধারণ করত? —(ক) না খেয়ে (খ) দ্বিতীয় বার ভিক্ষা করে (গ) চাষ করে (ঘ) শুধুমাত্র জল খেয়ে।
- দ্বিতীয়বার ভিক্ষাগ্রহণের বিষয়টিতে গুরুর কি অনুমতি ছিল? —(ক) হ্যাঁ, ছিল (খ) না, ছিল না (গ) অল্প ছিল (ঘ) পরে অনুমতি দিয়েছিলেন।
- রামায়ণের সংস্করণগুলির মধ্যে কোনটি সর্বোৎকৃষ্ট? —(ক) বঙ্গীয় সংস্করণ (খ) উত্তর-পশ্চিম ভারতীয় সংস্করণ বা কাশ্মীরি সংস্করণ (গ) দক্ষিণ ভারতীয় সংস্করণ বা মহারাষ্ট্রীয় সংস্করণ (ঘ) দক্ষিণ-পশ্চিম ভারতীয় সংস্করণ।
- প্রাচীন ঐতিহ্য অনুসারে রামায়ণ-এর রচনাকাল কোন্ যুগে? —(ক) দ্বাপর যুগে (খ) সত্য যুগে (গ) ত্রেতা যুগে (ঘ) কলি যুগে।
- রামায়ণ-এ কোন্ রস প্রাধান্য পেয়েছে? —(ক) বীররস (খ) করুণরস (গ) শৃঙ্গাররস (ঘ) হাস্যরস।
- রামায়ণে মূলত কোন্ বংশের কাহিনি বর্ণিত হয়েছে? —(ক) সূর্যবংশেরব(খ) ইক্ষাকুবংশের (গ) ক ও খ উভয়ই (ঘ) কোনোটিই নয়।
- নিম্নলিখিত বংশগুলির মধ্যে রামায়ণে কোন্ বংশের উল্লেখ নেই? —(ক) অযোধ্যার রঘুবংশ (খ) কিষ্কিন্ধ্যার বানরবংশ (গ) লঙ্কার রাক্ষসবংশ (ঘ) চন্দ্রবংশ।
- মূল রামায়ণের ভাষা কী? —(ক) বৈদিক সংস্কৃত (খ) প্রাকৃত (গ) লৌকিক সংস্কৃত (ঘ) হিন্দি।
- রামায়ণের প্রাচীনতম টীকাটি হল— (ক) তিলক টীকা (খ) রামানুজীয় টীকা (গ) রামায়ণ দীপিকা (ঘ) লঘুবিবরণ।
- রামায়ণের কান্ডগুলির সঠিক ক্রমটি হল— (ক) (i) আদিকাণ্ড বা বালকাণ্ড (ii) অযোধ্যাকাণ্ড (iii) অরণ্যকাণ্ড (iv) কিষ্কিন্ধ্যাকাণ্ড (v) সুন্দরকাণ্ড (vi) লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড (vii) উত্তরকাণ্ড/ (খ) (i) অরণ্যকাণ্ড (ii) কিষ্কিন্ধ্যাকান্ড (iii) সুন্দরকাণ্ড (iv) লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড (v) উত্তরকাণ্ড (vi) অযোধ্যাকাণ্ড (vii) আদিকাণ্ড/ (গ) (i) আদিকাণ্ড (ii) অরণ্যকাণ্ড (iii) অযোধ্যাকাণ্ড (iv) সুন্দরকাণ্ড (v) কিষ্কিন্ধ্যাকাণ্ড (vi) উত্তরকাণ্ড (vii) লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড/ (ঘ) (i) সুন্দরকাণ্ড (ii) কিষ্কিন্ধ্যাকাণ্ড (iii) উত্তরকাণ্ড (iv) লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড (v) আদিকাণ্ড (vi) অযোধ্যাকাণ্ড (vii) অরণ্যকাণ্ড।
- রামায়ণের কোন্ কান্ডকে আদিকাণ্ড বলা হয়? —(ক) বালকাণ্ড (গ) অরণ্যকাণ্ড (খ) অযোধ্যাকাণ্ড (ঘ) সুন্দরকাণ্ড।
- কৈকেয়ী দশরথের থেকে ক-টি বর চেয়েছিলেন? —(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ১
- রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? —(ক) ১৪ বছর (গ) ২০ বছর (খ) ১৮ বছর (ঘ) ২২ বছর।
- রামচন্দ্রকে বনবাস থেকে প্রত্যাবর্তন করার অনুরোধে রামচন্দ্রের যে ভাতা চিত্রকূট পর্বতে গিয়েছিলেন, তিনি হলেন— (ক) লক্ষ্মণ (খ) ভরত (গ) শত্রুঘ্ন (ঘ) বিভীষণ।
- সীতা শব্দের অর্থ হল— (ক) অনন্যা (খ) লাঙলের ফলা (গ) অতীব সুন্দরী (ঘ) দেবী।
- মৈথিলী বলা হত— (ক) সীতাকে (খ) উর্মিলাকে (গ) শ্রুতকীর্তিকে (ঘ) মাণ্ডবীকে।
- সীতা কোন্ দেশের রাজকন্যা ছিলেন? —(ক) মিথিলা (খ) কৌশাম্বী (গ) জনক (ঘ) হস্তিনাপুর
- রামায়ণে ‘দশানন’ নামে কে পরিচিত ছিলেন? —(ক) রাম (খ) সুগ্রীব (গ) লক্ষ্মণ (ঘ) রাবণ।
- শূর্পণখা কে? —(ক) রামের বোন (খ) সীতার বোন (গ) রাবণের বোন (ঘ) সুগ্রীবের বোন।
- কে শূর্পণখার নাক কেটে দিয়েছিলেন? —(ক) লক্ষ্মণ (খ) রাম (গ) ভরত (ঘ) শত্রুঘ্ন
- কে সীতাদেবীকে অপহরণ করেছিল? —(ক) রাবণ (খ) বিভীষণ (গ) লক্ষ্মণ (ঘ) সুগ্রীব
- বানররাজ কে? (ক) সুগ্রীব (খ) বিভীষণ (গ) হনুমান (ঘ) বালি।
- ‘বালক’ শব্দের প্রথমার বহুবচনের রূপটি হল— (ক) বালকাঃ (খ) বালকঃ (গ) বালকান্ (ঘ) বালকৈঃ।
- বালক: শব্দের চতুর্থীর দ্বিবচন— (ক) বালকয়োঃ (খ) বালকাভ্যাম্ (গ) বালকৌ (ঘ) বালকেষু
- ‘বালক’ শব্দের সপ্তমীর একবচন— (ক) বালকাৎ (খ) বালকায় (গ) বালকে (ঘ) বালকেভ্যঃ
- ‘বালক’ শব্দের দ্বিতীয়ার বহুবচন— (ক) বালক (খ) বালকান্ (গ) বালকেভ্যঃ (ঘ) বালকেযু।
নমুনা প্রশ্ন সেট ৪
- ‘उपरोधम्’ শব্দটির অর্থ কী? —(ক) ব্যাঘাত করা (খ) উৎসাহ দেওয়া (গ) সাহায্য করা (ঘ) সাহায্য না করা।
- সন্ধি বিচ্ছেদ করো : ‘पुनरुपाध्यायगृहमागम्योपाध्यायस्याग्रतः — (ক) পুনরুপাধ্যায় + গৃহম্ + আগম্যো + পাধ্যায় + অগ্রতঃ (খ) পুনঃ + উপাধ্যায়ঃ + গৃহমাগম্যোপাধ্যায়স্যা + গ্রতঃ (গ) পুন + উপাধ্যায় + গৃহম্ + আগম্য + উপাধ্যায়স্য + অগ্রতঃ (ঘ) পুনঃ + উপাধ্যায়গৃহম্ + আগম্য + উপাধ্যায়স্য + অগ্রতঃ।
- উপমন্যু গুরুর দ্বিতীয় বার ভিক্ষা না করার নিষেধ মেনে নিয়ে, কী খেয়ে জীবনধারণ করতেন? —(ক) গোরুর দুধ পান করতেন (খ) ফলমূল খেতেন (গ) শুধুমাত্র জলপান করতেন (ঘ) শাকসবজি খেতেন।
- ‘नैतन्न्याय्यम्’ – কে, কাকে বলেছেন? —(ক) গুরু, আরুণিকে (গ) উপমন্যু, গুরুকে (খ) গুরু, উপমন্যুকে (ঘ) অশ্বিদ্বয়, উপমন্যুকে।
- ‘पय:’ শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো—(ক) পবনঃ (খ) দুগ্ধঃ (গ) অপঃ (ঘ) ক ও গ উভয়ই সঠিক।
- কোন্ জিনিস পান করতে গুরু উপমন্যুকে বারণ করেছিলেন? (ক) ছাগলের দুধ (খ) বাঘের দুধ (গ) গোরুর দুধ (ঘ) হরিণের দুধ।
- গোরুর দুধ পানে নিষেধ থাকায় উপমন্যু কী খেতেন?—(ক) গোরুর উদ্গিরণ করা মুখের ফেনা (খ) ছাগলের দুধের ফেনা (গ) ফলমূলের খোলা (ঘ) শাকসবজি।
- শব্দার্থ লেখো- ‘अर्कपत्र’—(ক) লেবু পাতা (খ) আকন্দ পাতা (গ) জবা পাতা (ঘ) ধুতরো পাতা।
- ক্ষুধার্ত হয়ে উপমন্যু কোন্ গাছের পাতা খেয়েছিলেন? —(ক) জবা (খ) গোলাপ (গ) আকন্দ (ঘ) ধুতরো।
- আকন্দ পাতা খাওয়ার ফলে উপমন্যুর কী হয়েছিল? —(ক) অন্ধ হয়ে গিয়েছিল (খ) বোবা হয়ে গিয়েছিল (গ) ঘা হয়ে গিয়েছিল (ঘ) কালা হয়ে গিয়েছিল।
- ‘फलम्’ বলতে ক-টি ফলকে বোঝানো হয়েছে? —(ক) দুটি ফল (খ) একটি ফল (গ) তিনটি ফল (ঘ) চারটি ফল।
- নীচের কোনটি ‘ফল’ শব্দের প্রথমার দ্বিবচনের রূপ—(ক) ফলম্ (খ) ফলে (গ) ফলেন (ঘ) ফলাভ্যাম্।
- ফল শব্দের দ্বিতীয়ার বহুবচন—(ক) ফলৈঃ (খ) ফলেভ্যঃ (গ) ফলানি (ঘ) ফলানাম্।
- ‘ফল’ শব্দের চতুর্থীর একবচন—(ক) ফলায় (খ) ফলস্য (গ) ফলে (ঘ) ফল।
- ‘फलानि श्ल বিভক্তির বচনের রূপ—(ক) প্রথমা, দ্বি (খ) দ্বিতীয়া, এক (গ) তৃতীয়া, বহু (ঘ) প্রথমা, বহু।
- সঠিক বিকল্পটি হল—(i) ‘ফল’ শব্দের সম্বোধনের দ্বিবচন – ফলে (ii) ‘ফল’ শব্দের সম্বোধনের বহুবচন – ফলানি (iii) ‘ফল’ শব্দের দ্বিতীয়ার একবচন – ফলম্ (iv) ‘ফল’ শব্দের প্রথমার বহুবচন – ফলৈঃ।
বিকল্পসমূহ : (ক) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল / (খ) (ii), (iii), (iv) সঠিক এবং (i) ভুল/ (গ) (i), (ii) সঠিক এবং (iii), (iv) ভুল/ (ঘ) (ii), (iv) সঠিক এবং (i), (iii) ভুল।
- কোন্ গ্রন্থকে ‘ভারতবর্ষের ইতিহাসের মর্মবাণী বলা হয়? —(ক) গীতাকে (খ) বেদকে (গ) রামায়ণকে (ঘ) মহাভারতকে।
- কোন্ গ্রন্থকে ‘অপৌরুষেয়’ বলা হয়? —(ক) গীতাকে (গ) মহাভারতকে (খ) বেদকে (ঘ) রামায়ণকে।
- ‘অপৌরুষেয়’ কথাটির অর্থ কী? —(ক) পুরুষবিশেষের রচনা নয় (খ) পুরুষ দ্বারা পরিত্যক্ত (গ) পৌরুষহীনতা (ঘ) সবকটিই সঠিক।
- ‘মহাভারত’-এ কাকে ‘বেদের স্রষ্টা’ বলে মনে করা হয়? —(ক) ব্রহ্মা (খ) শিব (গ) শ্রীকৃষ্ণ (ঘ) বিষ্ণু-কে।
- ‘বেদ’ কার বাণী? —(ক) শ্রীকৃষ্ণের (খ) ঈশ্বরের (গ) অর্জুনের (ঘ) ব্রাহ্মণের।
- ‘বেদ’ শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো—(ক) বিদ্ + শানচ্ (খ) বিদ্ + শতৃ (গ) বিদ্ + ঘঞ্ (ঘ) বিদ্ + অণ।
- বেদ বিভাজন কে করেন? —(ক) ব্রহ্মা (খ) বাল্মীকি (গ) সায়ণাচার্য (ঘ) ব্যাসদেব।
- বেদের অপর নাম কী? —(ক) ধর্মগ্রন্থ (খ) উপনিষদ (গ) শ্রুতি (ঘ) স্মৃতি।
- কে ‘ছন্দস্’ শব্দের দ্বারা বেদকে চিহ্নিত করেছেন? —(ক) জৈমিনি (খ) পাণিনি (গ) সায়ণাচার্য (ঘ) মহীধর।
- কোন্ বেদকে ‘ত্রয়ী’-র অন্তর্ভুক্ত করা হয় না? —(ক) ঋগ্বেদ (খ) সামবেদ (গ) যজুর্বেদ (ঘ) অথর্ববেদ।
- কোন্ আশ্রমে রামচন্দ্রের পুত্রদ্বয়ের জন্ম হয়েছিল? —(ক) মারীচের আশ্রমে (খ) ঋষি দুর্বাসার আশ্রমে (গ) ঋষি কন্বের আশ্রমে (ঘ) ঋষি বাল্মীকির আশ্রমে।
- রামচন্দ্র এবং সীতাদেবীর পুত্রদ্বয়ের নাম কী কী? —(ক) জয় ও বিজয় (খ) লব ও কুশ (গ) বলরাম ও বিষ্ণু (ঘ) নকুল ও সহদেব।
- রামচন্দ্রের পুত্রদ্বয়কে গানের শিক্ষা দিয়েছিলেন—(ক) বাল্মীকি (খ) বেদব্যাস (গ) লক্ষ্মণ (ঘ) রামচন্দ্র।
- রামায়ণ-এ কাদের ‘যবন’ বলা হয়েছে? —(ক) শূদ্রদের (খ) ম্লেচ্ছদের (গ) গ্রিকদের (ঘ) তুর্কিদের।
- রামায়ণের কোন্ কান্ডকে ‘লঙ্কাকান্ড’ বলা হয়? —(ক) অরণ্যকাণ্ড (খ) সুন্দরকাণ্ড (গ) যুদ্ধকান্ড (ঘ) কিষ্কিন্ধ্যাকাণ্ড।
- সীতাহরণ রামায়ণের কোন্ কান্ডে বর্ণিত হয়েছে? —(ক) অযোধ্যাকাণ্ড (খ) অরণ্যকাণ্ড (গ) কিষ্কিন্ধ্যাকাণ্ড (ঘ) আদিকাণ্ড।
- রামায়ণে মন্থরা চরিত্রটির পরিচয় হল—(ক) দাসী (খ) সীতার মা (গ) রামচন্দ্রের গুরুপত্নী (ঘ) কোনোটিই নয়।
- রামায়ণের কোন্ কাণ্ডে রামায়ণ রচনার ইতিহাস বর্ণিত আছে? —(ক) বালকাণ্ডে (খ) অরণ্যকাণ্ডে (গ) অযোধ্যাকাণ্ডে (ঘ) লঙ্কাকাণ্ডে।
- রামায়ণ-এর কোন কাণ্ডে জনকের রাজসভায় হরধনু ভঙ্গের কথা বর্ণিত আছে? —(ক) বালকাণ্ড (খ) উত্তরকাণ্ড (গ) যুদ্ধকাণ্ড (ঘ) সুন্দরকাণ্ড।
- রামায়ণের তৃতীয় কান্ডের নাম হল—(ক) সুন্দরকাণ্ড (খ) কিষ্কিন্ধ্যাকাণ্ড (গ) অরণ্যকাণ্ড (ঘ) অযোধ্যাকাণ্ড।