উচ্চমাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমেস্টার মডেল প্রশ্ন, XII Class 12, 3rd Semester Sanskrit Model Set Question Set

উচ্চমাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমেস্টার মডেল প্রশ্ন : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমেস্টারের সংস্কৃত বিষয় থেকে মডেল প্রশ্নের কয়েকটি সেট এখানে উল্লিখিত হলো।

এখানে প্রশ্নগুলো শিক্ষার্থীদের ক্রম উত্তরণের সঙ্গে মিল রেখে করা হয়েছে।

উচ্চমাধ্যমিক Class 12 সংস্কৃত তৃতীয় সেমেস্টার মডেল প্রশ্ন, XII 3rd Semester Sanskrit Model Set Question Set


Model Set – 1

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার

সংস্কৃত পরীক্ষা

(শ্রীমতী, অন্‌ প্রত্যয়, ভাস)

পূর্ণমান – 16

১. রাজা বিম্বিসার সত্য দর্শন করেছিলেন – A. মহিষীগণের কাছে B. গৌতম বুদ্ধের কাছে C. তথাগতের কাছে D. বি এবং সি উভয়ই।

২. অন্তপুরিকারা রাজার কাছে নিবেদন করলেন – A. শরৎকালে B. বর্ষাকালে C. শীতকালে D. কোনোটিই নয়।

৩. বিম্বিসার কোথাকার রাজা ছিলেন? – A. কোশলের B. অঙ্গের C. রাজগৃহের D. বৎসের।

৪. অন্তঃপুরে তথাগতের স্তূপ নির্মাণের কারণ – A. অন্তঃপুরিকারা বুদ্ধের পূজা নিবেদন করতে চান বলে। B. অন্তঃপুরিকারা নিত্য দূরবর্তী স্থানে বুদ্ধের নিকট যেতে পারেন না বলে। C. কোনোটাই নয় D. উভয়ই।

৫. অন্তঃপুরে বুদ্ধের স্তূপের নির্মিত হয়েছিল – A. কেশের উপর B. নখের উপর C. দেহাংশের উপর D. কেশ ও নখের উপর।

৬. ‘বৈষ্ণব’ পদের পরিনিষ্ঠিত রূপ হলো – A. বৈ+ষ্ণ+অণ্‌ B. বৈষ্ণ +অণ্‌ C. বিষ্ণু + অণ্‌ D. বিষ্ণো + অণ্‌।

৭. কুরু + অণ্‌’ – A. কুরুব B. কোরব C. কুরুণ্‌ D. কৌরব।

৮. ‘শিব + অণ্‌ = শৈব’ যে অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে – A. অপত্য অর্থে B. স্বার্থ অর্থে C. উপাস্য অর্থে D. বিকার অর্থে।

৯. ‘মৌন’ পদটির বিশ্লেষণ হলো – A. মুনি + অণ্‌ B. মৌ + অণ্‌ C. মন + অণ্‌ D. মৌন + অণ্‌।

১০. ‘মনু + অণ্‌ = মানব’ – বিশ্লেষণটি – A. সঠিক B. বেঠিক C. অংশত ঠিক D. নির্ধারণ সম্ভব নয়।

১১. ভাসের আবিষ্কৃত নাটকগুলির মধ্যে নিম্নলিখিত কোন্‌ বৈশিষ্ট্যটি নেই – A. নাটকে নাট্যকারের নামের উল্লেখ নেই। B. নাটকগুলির নাগরী হরফে লিখিত। C. নাটকের শুরুতে নান্দীশ্লোক অনুল্লিখিত। D. ‘প্রস্তাবনা’ শব্দের পরিবর্তে ‘স্থাপনা’ শব্দের ব্যবহার।

১২. কোন্‌ নাটকটি রামায়ণ থেকে অনুপ্রাণিত? – A. বালচরিত B. মধ্যমব্যায়োগ C. অভিষেক D. স্বপ্নবাসবদত্তম্‌

১৩. রাজা উদয়ন, বাসবদত্তা ও পদ্মাবতী কোন্‌ নাটকের চরিত্র? – A. স্বপ্নবাসবদত্তা B. প্রতিজ্ঞাযৌগন্ধরায়ন C. উভয়ই  D. কোনোটিই নয়।

১৪. সংস্কৃত সাহিত্যের একমাত্র বিয়োগান্তক নাটক হলো – A. মধ্যমব্যায়োগ B. ঊরুভঙ্গ C. বালচরিত D. প্রতিমা নাটক।

১৫. ভাস রচিত একাঙ্ক নাটকের সংখ্যা ক’টি? – A. ৫টি B. ৬টি C. ৭টি D. ২টি।

১৬. ভাসের নাটকচক্র আবিষ্কৃত হয় – A. কর্ণাটক থেকে B. কেরল থেকে C. মহারাষ্ট্র থেকে D. রাজগৃহ থেকে।


Model Set – 2

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার

সংস্কৃত পরীক্ষা

(শ্রীমতী, ভবভূতি-ভাস)

পূর্ণমান – 15

১. অজাতশত্রু ছিলেন – A. মগধের রাজা B. রাজা বিম্বিসারের পুত্র C. অধার্মিক রাজা D. সবকটিই।

২. “স্বয়ং চ রাজ্যম্‌ প্রতিপন্নম্‌” – কার কথা বলা হয়েছে? – A. রাজা বিম্বিসার B. অজাতশত্রু C. তথাগত D. মহিষীগণ।

আরো পড়ুন :  বাসন্তিকস্বপ্নম্‌ অর্থ শব্দার্থ

৩. ধার্মিক রাজার মৃত্যুর কারণ ছিল – A. পুত্র অজাতশত্রু B. তথাগত C. মহিষীগণ D. গৌতম বুদ্ধ।

৪. ‘সংমার্জনং’ পদের অর্থ – A. নিবেদন করা B. সংবেদনশীল C. পরিষ্কার-পরিচ্ছন্ন করা D. সবক’টিই।

৫. কাকে স্মরণ করে অন্তঃপুরিকারা ক্রন্দন করতে লাগলেন? – A. তথাগতের B. কেশ-নখ স্তূপের C. অজাতশত্রুর D. বিম্বিসারের।

৬. ধার্মিক রাজার মৃত্যুতে অন্তঃপুরিকারা বঞ্চিত হয়েছিলেন – A. খাদ্যগ্রহণ থেকে B. ভ্রমণ থেকে C. পুণ্যকর্ম থেকে D. দর্শন থেকে।

৭. ‘ব্যবরোপিতঃ’ পদের অর্থ – A. ব্যবধান B. আরোপিত C. নিহত হলেন D. ব্যাপৃত হলেন।

৮. ভবভূতির রচিত শ্রেষ্ঠ নাটক হলো – A. স্বপ্নবাসবদত্তম্‌ B. মালতীমাধম C. মহাবীরচরিত D. উত্তররামচরিত।

৯. ‘উত্তররামচরিত’ কোন্‌ রসের নাটক? – A. বীররস B. করুণরস C. শৃঙ্গাররস D. হাস্যরস।

১০. কোন্‌ মন্তব্যটি সঠিক নয়? – A. ভাস কালিদাস-পূর্ববর্তী।  B. সংস্কৃত নাট্যসাহিত্যে কালিদাসের পরেই ভবভূতির স্থান। C. করুণরসের নাটক রচনায় ভবভূতি শ্রেষ্ঠ। D. ভবভূতির লেখা অন্যতম নাটক হলো ‘ঊরুভঙ্গ’।

১১. কোন্‌ জোড়টি সঠিক নয়? – A. মহাবীরচরিত – রামচন্দ্র B. মধ্যমব্যায়োগ – ভীম  C. স্বপ্নবাসবদত্তম্‌ – বসন্তসেনা D. মালতীমাধব – মদয়ন্তিকা।

১২. কোন্‌ নাটকটি রামায়ণ থেকে অনুপ্রাণিত? – A. মহাবীরচরিত B. প্রতিমা C. এ সঠিক, বি ভুল D. এ, বি দুটোই সঠিক।

১৩. ভবভূতি তাঁর কোন নাটকে রামায়ণ কাহিনির নব রূপায়ন ঘটিয়েছেন? – A. উত্তররামচরিত B. প্রতিমা C. অভিষেক  D. মহাবীরচরিত।

১৪. করুণরস ভবভূতির ‘উত্তররামচরিত’ নাটকের কোন্‌ অঙ্কে চরমরূপ লাভ করেছে? – A. দ্বিতীয় অঙ্ক B. তৃতীয় অঙ্ক C. চতুর্থ অঙ্ক D. পঞ্চম অঙ্ক।

১৫. স্তম্ভ মেলাও – 

নাটকঅঙ্ক সংখ্যা
অ. মালতীমাধবআ. মহাবীরচরিতই. উত্তররামচরিতঈ. স্বপ্নবাসবদত্তম্‌ক. ৭খ. ৭গ. ৬ঘ. ১০

A. অ-ঘ, আ-ক, ই-খ, ঈ-গ 

B. অ-ঘ, আ-গ, ই-ক, ঈ-খ 

C. অ-ক, আ-খ, ই-গ, ঈ-ঘ 

D. অ-খ, আ-ক, ই-ঘ, ঈ-গ।


Model Set – 3

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার

সংস্কৃত পরীক্ষা

(ভাস-কালিদাস-ভবভূতি, অণ্‌-মতুপ্‌ প্রত্যয়)

পূর্ণমান – 20

১. কালিদাসের শ্রেষ্ঠ নাটক কোন্‌টি – A. উত্তররামচরিত B. স্বপ্নবাসবদত্তম্‌ C. অভিজ্ঞানশকুন্তলা D. সবকটিই।

২. ‘বিক্রমোর্বোশীয়ম্‌ নাটকের নায়ক হলেন  – A. বিক্রম B. পুরূরবা C. অগ্নিমিত্র D. দুষ্যন্ত।

৩. কোনটি অভিজ্ঞানশকুন্তলম নাটকের চরিত্র নয় – A. অনসূয়া B. দুর্বাসা C. পুরূরবা D. মাধব্য।

৪. কোন জোড়টি সঠিক নয়? – A. কালিদাস-মেঘদূত B. ভাস-চারুদত্ত C. ভবভূতি-মালতীযাদব D. ভাস-বালচরিত।

৫. মহাভারতের কাহিনি অনুসরণে রচিত নয় – A. মালতীমাধব B. অভিজ্ঞানশকুন্তলম C. ঊরুভঙ্গম D. মধ্যমব্যায়োগ।

৬. যে বিদেশি মনীষী অভিজ্ঞানশকুন্তলম নাটকের প্রশংসা করেছেন – A. শেক্সপিয়ার B. নীটশে C. রোমা রল্যা D. গ্যেটে ।

৭. কালিদাসের প্রথম নাট্যকৃতি হলো  – A. বিক্রমোর্বশীয় B. মালবিকাগ্নিমিত্রম C. অগ্নিমিত্র ও মালবিকা D. অভিজ্ঞানশকুন্তলম।

৮. ভবভূতির রচিত শ্রেষ্ঠ নাটক হলো – A. স্বপ্নবাসবদত্তম্‌ B. মালতীমাধম C. মহাবীরচরিত D. উত্তররামচরিত।

৯. প্রথম নাট্যকৃতির বিচারে কোন জোড়টি বেঠিক – A. ভাস-প্রতিমা B. কালিদাস-মালনিকাগ্নিমিত্রম C. ভবভূতি-মালতীমাধব D. কোনোটিই নয়।

আরো পড়ুন :  নাট্যকার কালিদাসের প্রতিভা, Class 12 Sanskrit

১০. কোন্‌ মন্তব্যটি সঠিক নয়? – A. ভাসের নাটক আবিষ্কৃত হয় কর্ণাটক থেকে।  B. সংস্কৃত নাট্যসাহিত্যে কালিদাসের শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য। C. করুণরসের নাটক রচনায় ভবভূতি শ্রেষ্ঠ। D. ভবভূতির লেখা অন্যতম নাটক মহাবীরচরিত। 

১১. কোন্‌ জোড়টি সঠিক নয়? – A. ঊরুভঙ্গ – বিয়োগান্তক B. মধ্যমব্যায়োগ – ভীম  C. স্বপ্নবাসবদত্তম্‌ – বাসবদত্তা D. মালতীমাধব – ৭ অঙ্ক ।

১২. কোন্‌ নাটকটি রামায়ণ থেকে অনুপ্রাণিত? – i. মহাবীরচরিত ii. প্রতিমা iii. উরুভঙ্গ iv. উত্তররামচরিত

  1. i,ii,iii সঠিক, iv ভুল B. i,ii,iv সঠিক, iii ভুল C. i,ii সঠিক, iii,iv ভুল D. i,ii,iii,iv সঠিক।

১৩. ভবভূতি তাঁর কোন নাটকে রামায়ণ কাহিনির নব রূপায়ন ঘটিয়েছেন? – A. উত্তররামচরিত B. প্রতিমা C. অভিষেক  D. মহাবীরচরিত।

১৪. করুণরস ভবভূতির ‘উত্তররামচরিত’ নাটকের কোন্‌ অঙ্কে চরমরূপ লাভ করেছে? – A. দ্বিতীয় অঙ্ক B. তৃতীয় অঙ্ক C. চতুর্থ অঙ্ক D. পঞ্চম অঙ্ক।

১৫. স্তম্ভ মেলাও – 

নাটকঅঙ্ক সংখ্যা
অ. অভিজ্ঞানশকুন্তলাআ. ঊরুভঙ্গই. উত্তররামচরিতঈ. স্বপ্নবাসবদত্তম্‌ক. ৭খ. ৬গ. ৭ঘ. ১

A. অ-ঘ, আ-ক, ই-খ, ঈ-গ  B. অ-ক, আ-ঘ, ই-ক, ঈ-খ  C. অ-ক, আ-খ, ই-গ, ঈ-ঘ 

D. অ-খ, আ-ক, ই-ঘ, ঈ-গ।

১৬. ‘বুদ্ধিমান’ পদের পরিনিষ্ঠিত রূপ – A. বুদ্ধি+মতুপ B. বুদ্ধি+মান C. বুদ্ধি+অণ D. বুদ্ধি+শানচ।

১৭. অণ প্রত্যয়ান্ত শব্দ নয় কোনটি – A. শৈব B. শাক্ত C. ধীমান D. পাণ্ডব।

১৮. কোনটি বেঠিক – A. যদু+অণ=যাদব B. ইন্দ্র+অণ=ঐন্দ্র C. শ্রী+মতুপ=শ্রীমৎ D. ধনু+মতুপ=ধনুমান।

১৯. শব্দান্তে যুক্ত হয় যে প্রত্যয় – A.  কৃৎ প্রত্যয় B. তদ্ধিত প্রত্যয় C. উভয়ই সঠিক D. দুটোই ভুল।

২০. পুত্র+অণ – A. পৌত্র B. পুত্রা C. পুত্র D. পুত্রণ।


Model Set – 4

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার

সংস্কৃত পরীক্ষা

(ভাস-কালিদাস-ভবভূতি)

পূর্ণমান – 14

১. কোনটি কালিদাসের রচনা নয়? – A. মেঘদূত B. রঘুবংশম্‌ C. অভিজ্ঞানশকুন্তলা D. অবিমারক।

২. ‘বিক্রমোর্বোশীয়ম্‌’ নাটকের কেন্দ্রীয় চরিত্র দুটি হলেন  – A. বিক্রম-উর্বশী B. পুরূরবা-বিক্রম C. অগ্নিমিত্র-মালবিকা D. উর্বশী-পুরূরবা।

৩. ‘অভিজ্ঞানশকুন্তলম্‌’ নাটকের অঙ্ক সংখ্যা – A. ৬ B. ৭ C. ৮ D. ১০।

৪. কোন জোড়টি সঠিক নয়? – A. কালিদাস-অনসূয়া B. ভাস-ঘটোৎকচ C. ভবভূতি-মদয়ন্তিকা D. ভাস-দুষ্যন্ত।

৫. রামায়ণের কাহিনি অনুসৃত হয়নি – A. প্রতিমা B. অভিজ্ঞানশকুন্তলম C. উত্তররামচরিত D. মহাবীরচরিত।

৬. ‘অগ্নিপ্রিয়’ নামে পরিচিত হলেন – A. ভবভূতি B. কালিদাস C. ভাস D. জয়দেব।

৭. কালিদাসের শ্রেষ্ঠ নাট্যকৃতি হলো  – A. বিক্রমোর্বশীয় B. মালবিকাগ্নিমিত্রম C. অগ্নিমিত্র ও মালবিকা D. অভিজ্ঞানশকুন্তলম।

৮. নাট্যকলার প্রাচীনতম প্রামাণ্য গ্রন্থ কোনটি? – A. অষ্ট্যাধ্যায়ী B. ঋকবেদ C. মহাভাষ্য D. নাট্যশাস্ত্র।

৯. ‘মহাবীরচরিত’ নাটকের পরিপূরক নাটক কোনটি? – A. মধ্যমব্যায়োগ B. উত্তররামচরিত C. মালতীমাধব D. কোনোটিই নয়।

১০. কোন্‌ মন্তব্যটি সঠিক নয়? – A. মহাবীরচরিত’ নাটকের অপর নাম ‘রামচরিত’।  B. অগ্নি বর্ণনায় ভাসের কৃতিত্ব রয়েছে। C. করুণরসের নাটক রচনায় ভবভূতি শ্রেষ্ঠ। D. স্বপ্নবাসবদত্তা নাটকে পদ্মাবতীর স্বামী হলেন উদয়ন। 

১১. কোন্‌ জোড়টি সঠিক? – A. ঊরুভঙ্গ – পঞ্চাঙ্ক B. মধ্যমব্যায়োগ – ষষ্ঠাঙ্ক  C. স্বপ্নবাসবদত্তম্‌ – একাঙ্ক D. মালতীমাধব – ১০ অঙ্ক ।

আরো পড়ুন :  গঙ্গাস্তোত্রম্‌ বড়ো প্রশ্ন উত্তর, 3টি রচনাধর্মী প্রশ্ন

১২. কালিদাস কয়টি নাটক লিখেছেন? – A. ২ B. ৩ C. ৪ D. ৫।

১৩. নিম্নলিখিত কোনটি কালিদাসের গীতিকাব্য? – A. মেঘদূত B. গীতগোবিন্দ C. মালবিকাগ্নিমিত্রম্‌  D. রঘুবংশম্‌।

১৪. শ্রীকৃষ্ণের বাল্যকাল কোন্‌ নাটকের বিষয়বস্তু? – A. শ্রীমদ্‌ভগবৎগীতা B. বালচরিতম্‌ C. অবিমারক D. পঞ্চরাত্রম্‌।


নিচে মডেল সেট উল্লিখিত হলো। শিক্ষার্থীরা এগুলো অনুশীলন কর।

Model Set – 5

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার

সংস্কৃত পরীক্ষা

(দুর্বাসসঃ অভিশাপঃ, কালিদাস, তরপ্‌-তমপ্‌-ইষ্ঠন্‌-ঈয়সূন প্রত্যয়)

পূর্ণমান – 15

১. ‘অভিজ্ঞানশকুন্তলম্‌’ নাটকের কোন্‌ অঙ্ক থেকে পাঠ্য ‘দুর্বাসসঃ অভিশাপঃ’ গৃহীত? – A. তৃতীয় অঙ্কের গর্ভাঙ্ক B. চতুর্থ অঙ্কের প্রস্তাবনা C. পঞ্চম অঙ্কের গর্ভাঙ্ক D. চতুর্থ অঙ্কের গর্ভাঙ্ক।

২. ‘…তাদৃশা আকৃতিবিশেষা গুণবিরোধিনা ভবন্তি” – কার কথা এখানে বলা হয়েছে – A. শকুন্তলা  B. প্রিয়ংবদা C. দুষ্যন্ত D. অনসূয়া।

৩. “তাতস্য প্রথমঃ সংকল্পঃ’ – এখানে ‘তাতস্য’ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে – A. ঋষি বিশ্বামিত্র B. মহর্ষি কণ্ব C. ঋষি দুর্বাসা D. কেউ নন।

৪. শকুন্তলার সৌভাগ্যদেবতা হলেন – A. রাজা দুষ্যন্ত B. ঋষি দুর্বাসা  C. শিব D. মহর্ষি কণ্ব।

৫. ‘উটজ’ পদের অর্থ – A. উট B. ফুলের সাজি C. পুষ্পচয়ন করা D. কুটির।

৬. ‘তপোধনম্‌ বেৎসি ন মাম্‌ উপস্থিতম্‌’ – এখানে ‘তপোধন’ পদের উদ্দিষ্ট ব্যক্তি হলেন – A. ভবভূতি B. মহর্ষি কণ্ব C. ভাস D. ঋষি দুর্বাসা।

৭. ‘অয়ম্‌ অহং ভোঃ’ – বক্তা হলেন  – A. প্রিয়ংবদা B. অনসূয়া C. শকুন্তলা D. দুর্বাসা।

৮. ‘অভিজ্ঞানশকুন্তলম্‌’ নাটকের উৎস – A. রামায়ণ B. মহাভারত C. মহাভাষ্য D. নাট্যশাস্ত্র।

৯. কালিদাসের সময়কাল – A. খ্রিস্টীয় প্রথম শতাব্দী B. খ্রি.পূ. প্রথম শতাব্দী C. খ্রি. চতুর্থ-পঞ্চম শতাব্দী D. খ্রি. সপ্তম শতক।

১০. কোন্‌ মন্তব্যটি সঠিক নয়? – A. বিক্রমোর্বশীয় ত্রোটক জাতীয় নাটক।  B. কালিদাস সর্বমোট তিনটি নাটক লিখেছেন। C. কালিদাসের শ্রেষ্ঠ শ্রব্যকাব্য অভিজ্ঞানশকুন্তলা। D. মালবিকাগ্নিমিত্রম একটি দৃশ্যকাব্য। 

১১. উর্বশী-পুরূরবার বিয়োগান্তক কাহিনি কালিদাসের নাটকে মিলনান্তকে পরিণত হয়েছে  – A. সত্য B. আংশিক সত্য  C. মিথ্যা D. কোনোটিই নয়।

১২. সঠিক উত্তর দাও – ক] ‘অভিজ্ঞানশকুন্তলম্‌’ নাটকের বিদূষক হলে গৌতম। খ] গ্যেটে ‘মালবিকাগ্নিমিত্রম্‌’ নাটকের প্রশংসা করেছেন। গ] স্বর্গ-মর্ত্যের একত্র সম্মিলন দেখা যায় ‘অভিজ্ঞানশকুন্তলম্‌’ নাটকে। ঘ] কালিদাসের সর্বস্ব ‘অভিজ্ঞানশকুন্তলম্‌’ নাটক।

A. ক শুদ্ধ; খ,গ, ঘ অশুদ্ধ  B. ক অশুদ্ধ; খ,গ,ঘ শুদ্ধ C. ক,খ অশুদ্ধ; গ,ঘ শুদ্ধ D. ক অশুদ্ধ; খ শুদ্ধ; গ অশুদ্ধ; ঘ শুদ্ধ।

১৩. _____+_____ = ভূয়িষ্ঠ – A. ভূ, ঈয়সুন্‌ B. বহু, ঈয়সুন্‌ C. ভূয়, ইষ্ঠ D. বহু, ইষ্ঠন্‌।

১৪. যুবন্‌+তমপ্‌ = ? – A. যুবত্তম B. যুবতম C. যুবন্তম্‌ D. যুবনতম্‌।

১৫. ‘কনিষ্ঠ’ পদের প্রাতিপদিক হল – A. অল্প B. যুবন্‌ C. উভয়ই D. শুধুমাত্র A।


ক্রমশ প্রকাশ্য


দ্বাদশ শ্রেণির সংস্কৃত

Leave a Comment

error: Content is protected !!