Last Update : June 29, 2024
একাদশ শ্রেণি সংস্কৃত সাহিত্যের ইতিহাস : রামায়ণ নমুনা প্রশ্ন সেট, Class XI 11 Sanskrit Ramayan Sample Question Set
রামায়ণ নমুনা প্রশ্ন সেট ১
১) ‘রামায়ণ’ কী জাতীয় রচনা—কাব্য/ নাটক/ প্রকরণ/ মহাকাব্য।
২) রামায়ণের কাণ্ড সংখ্যা—৬/ ৭/ ৫/ ১০টি।
৩) রামায়ণের কাহিনি—সীতাকেন্দ্রিক/ রামকেন্দ্রিক/ রাবণকেন্দ্রিক/ বাল্মীকিকেন্দ্রিক।
৪) ‘রামায়ণ’ পদের ‘অয়ন’ শব্দের অর্থ—চোখ/ নয়ন/ লোচন/ যাত্রা।
৫) এগুলির মধ্যে কোনটি রামায়ণের অপর নাম? —পঞ্চম বেদ/ উত্তররামচরিত/ রঘুবীরচরিত/ রাবণবধ।
৬) বাল্মীকি পূর্বজীবনে ছিলেন—মহাপুরুষ ব্যক্তি/ দস্যু রত্ন/ সাধারণ মানুষ/ দস্যু রত্নাকর।
৭) রামায়ণের ভাষা—প্রাকৃত/ পালি/ সংস্কৃত/ বাংলা।
৮) কালিদাসের কোন্ কাব্য রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত? —রঘুবীর/ কুমারসম্ভব/ অভিজ্ঞানশকুন্তলম্/ রঘুবংশম্।
৯) রামায়ণের কাহিনি অনুযায়ী কাণ্ডগুলি সাজাতে হবে : ক. অরণ্যকাণ্ড খ. উত্তরকাণ্ড গ. অযোধ্যাকাণ্ড ঘ. যুদ্ধকাণ্ড : গ–ক–ঘ–খ/ ক–খ–গ–ঘ/ ঘ–ক–গ–খ/ খ–গ–ক–ঘ।
১০) ‘রামায়ণ কাব্যের শ্লোক সংখ্যা—৪২০০০/ ২৪০০০/ ২৮০০০/ ৮২০০০।